Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫ লাখ টাকা ৫ বছরে সঞ্চয়পত্র বা এফডিআরে রাখলে লাভ হয় না লোকসান?
    ব্যাংক

    ৫ লাখ টাকা ৫ বছরে সঞ্চয়পত্র বা এফডিআরে রাখলে লাভ হয় না লোকসান?

    মৈত্রীUpdated:নভেম্বর 25, 2026নভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ধরুন, আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে। ভবিষ্যতের কোনো প্রয়োজন, সন্তানের পড়াশোনা কিংবা অবসরের কথা চিন্তা করে আপনি টাকাগুলো পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্রে রাখলেন। আরেকজন একই পরিমাণ টাকা ব্যাংকে পাঁচ বছর মেয়াদি স্থায়ী আমানত বা এফডিআর করলেন। আপাতদৃষ্টিতে মনে  হয় টাকাগুলো ব্যাংকে নিরাপদ আছে তার সাথে ব্যাংক সুদ দিচ্ছে। তার মানে ক্রেতা লাভবান হচ্ছেন।

    কিন্তু প্রশ্ন হলো, এই বাড়তি টাকা দিয়ে কি তখন আজকের তুলনায় বেশি পণ্য ও সেবা কেনা যাবে? নাকি মূল্যস্ফীতির কারণে হিসাবের খাতায় টাকা বাড়লেও প্রকৃতপক্ষে কমে যাবে সঞ্চয়ের মূল্য?

    এ উত্তর খুঁজতে পাঁচ লাখ টাকা বিনিয়োগের দুটি হিসাব করা হয়েছে। প্রথম ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং দ্বিতীয় ক্ষেত্রে ব্যাংকের এফডিআর বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘Major Economic Indicators: October 2026’ প্রতিবেদনে তিন বছর ও তার বেশি মেয়াদি এফডিআর ও ডিপিএসের গড় আমানতের সুদের হার পাওয়া যায় ৯ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের মেয়াদপূর্তির মুনাফার হার ১১ দশমিক ৮৩ শতাংশ। জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য এ হার অপরিবর্তিত রাখা হয়েছে।

    পাঁচ লাখ টাকা সঞ্চয়পত্রে রাখলে যা পাওয়া যাবে

    প্রথমে সঞ্চয়পত্রের হিসাবে আসি। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করলে বার্ষিক ১১ দশমিক ৮৩ শতাংশ হারে পাঁচ বছরে মোট মুনাফা দাঁড়ায় ২ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকা। তবে মুনাফার পুরোটা বিনিয়োগকারীর হাতে আসবে না। সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকার মধ্যে থাকলে মুনাফার ওপর ৫ শতাংশ উৎসে কর প্রযোজ্য। ফলে কর বাবদ কেটে যাবে ১৪ হাজার ৭৮৭ টাকা ৫০ পয়সা। সব হিসাব শেষে পাঁচ বছর পর বিনিয়োগকারীর হাতে আসবে প্রায় ৭ লাখ ৮০ হাজার ৯৬৩ টাকা। অর্থাৎ মূলধনের বাইরে নিট মুনাফা হবে প্রায় ২ লাখ ৮০ হাজার ৯৬৩ টাকা।

    এফডিআরে পাঁচ লাখ টাকা রাখলে হিসাব

    এবার ব্যাংকের এফডিআরের হিসাব। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ৯ দশমিক ২৭ শতাংশ ভারিত গড় সুদের হার ধরে হিসাব করা হয়েছে। এখানে প্রতি বছর অর্জিত সুদ থেকে ১০ শতাংশ উৎসে কর কেটে বাকি টাকা পুনর্বিনিয়োগ করা হয়েছে। অর্থাৎ চক্রবৃদ্ধি হারে মুনাফা হিসাব করা হয়েছে। পাশাপাশি আবগারি শুল্কও বিবেচনায় নেওয়া হয়েছে। প্রথম বছর সুদ যোগ হওয়ার পর আমানতের পরিমাণ পাঁচ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় বছরে ৫০০ টাকা করে আবগারি শুল্ক ধরা হয়েছে। এভাবে পাঁচ বছরে মোট আবগারি শুল্ক দাঁড়ায় ২ হাজার ৫০০ টাকা। পাঁচ বছরে মোট সুদ হয় প্রায় ২ লাখ ৭৩ হাজার ২৭৯ টাকা। উৎসে কর বাবদ কেটে যায় প্রায় ২৭ হাজার ৩২৮ টাকা। সবশেষে কর ও আবগারি শুল্ক বাদ দিয়ে বিনিয়োগকারীর হাতে থাকবে প্রায় ৭ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকা। অর্থাৎ নিট মুনাফা হবে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকা।

    টাকার অঙ্ক বাড়লেও বাড়বে কি প্রকৃত ক্রয়ক্ষমতা?

    হিসাবের গুরুত্বপূর্ণ দিকটা এখানেই। পাঁচ বছরে টাকা কত বাড়ল, শুধু সেটি দেখলে বিনিয়োগের প্রকৃত ফল বোঝা যাবে না। কারণ, এ সময় পণ্য ও সেবার দামও বাড়বে। বাংলাদেশ ব্যাংকের অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ওই মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ এক বছর আগের তুলনায় সাধারণ পণ্য ও সেবার দাম গড়ে ৮ দশমিক ২৭ শতাংশ বেশি ছিল। এই মূল্যস্ফীতির হার আগামী পাঁচ বছরও অপরিবর্তিত থাকবে ধরে একটি তুলনামূলক হিসাব করা যাক। এটি ভবিষ্যৎ মূল্যস্ফীতির পূর্বাভাস না ধরে বর্তমান পরিস্থিতি ধরে একটি উদাহরণ।

    এই হিসাবে পাঁচ বছর পর আজকের পাঁচ লাখ টাকার সমান ক্রয়ক্ষমতা ধরে রাখতে প্রয়োজন হবে প্রায় ৭ লাখ ৪৩ হাজার ৮৯৩ টাকা। অর্থাৎ পাঁচ বছর পর কারও হাতে এই পরিমাণ টাকা থাকলে তিনি আজকের পাঁচ লাখ টাকার সমপরিমাণ পণ্য ও সেবা কিনতে পারবেন। কিন্তু সঞ্চয়পত্রে পাঁচ বছর পর পাওয়া ৭ লাখ ৮০ হাজার ৯৬৩ টাকার বর্তমান ক্রয়ক্ষমতা দাঁড়াবে প্রায় ৫ লাখ ২৪ হাজার ৯১৬ টাকা। অর্থাৎ মূল্যস্ফীতি সমন্বয়ের পরও প্রকৃত লাভ থাকবে প্রায় ২৪ হাজার ৯১৬ টাকা। অন্যদিকে, এফডিআরে পাওয়া ৭ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকার বর্তমান ক্রয়ক্ষমতা হবে প্রায় ৪ লাখ ৯৯ হাজার ৭০৩ টাকা। অর্থাৎ পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেও প্রকৃত হিসাবে প্রায় ২৯৭ টাকার ক্রয়ক্ষমতা হারাতে হবে।

    মূল্যস্ফীতি ৮.২৭% অপরিবর্তিত ধরে

    বিবরণ সঞ্চয়পত্র এফডিআর
    মূলধন ৫,০০,০০০ ৫,০০,০০০
    বার্ষিক হার ১১.৮৩% ৯.২৭%
    কর ও শুল্ক বাদে মুনাফা ২,৮০,৯৬৩ ২,৪৩,৪৫১
    মেয়াদ শেষে টাকা ৭,৮০,৯৬৩ ৭,৪৩,৪৫১
    আজকের ক্রয়ক্ষমতায় মূল্য ৫,২৪,৯১৬ ৪,৯৯,৭০৩
    প্রকৃত লাভ/লোকসান +২৪,৯১৬ -২৯৭

    সঞ্চয়পত্রে কিছুটা লাভ হলেও  এফডিআরে টাকা রেখে মুনাফা পেয়েও মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে না পারায় বিনিয়োগকারী প্রকৃত অর্থে প্রায় ২৯৭ টাকা ক্রয়ক্ষমতা হারাচ্ছেন।

    তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু সুদের হার কিংবা মেয়াদ শেষে কত টাকা পাওয়া যাবে, তা দেখলেই হবে না। তার সাথে দেখতে হবে, সেই টাকা মূল্যস্ফীতির সঙ্গে কতটা পাল্লা দিতে পারছে। কারণ সঞ্চয়ের অঙ্ক বাড়লেই যে সম্পদের প্রকৃত মূল্য বাড়বে, এমন নয়। শেষ পর্যন্ত বিনিয়োগে সাফল্য নির্ভর করে শুধু কত টাকা জমল তার ওপর নয়, বরং সেই টাকা দিয়ে ভবিষ্যতে কতটা কেনাকাটা করা যাবে, তার ওপরই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    গোপালগঞ্জে নাশকতা-সহিংসতার অর্থের খোঁজে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ

    নভেম্বর 25, 2026
    বিশেষ বিশ্লেষণ

    ক্ষমতা বদলেছে, আইন বদলায়নি: সমালোচকদের কণ্ঠরোধে নতুন কৌশল?

    নভেম্বর 25, 2026
    ব্যাংক

    পদ্মা ব্যাংকের দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক, চলবে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.