Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক ও ব্যবসায়ীর সমন্বয়ে গ্যাসের দাম নিয়ন্ত্রণ সম্ভব
    ব্যাংক

    ব্যাংক ও ব্যবসায়ীর সমন্বয়ে গ্যাসের দাম নিয়ন্ত্রণ সম্ভব

    মনিরুজ্জামানঅক্টোবর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার বলেছেন, ব্যাংক ও ব্যবসায়ীদের সমন্বয়ে রিটেল গ্যাসের হঠাৎ মূল্য বৃদ্ধি কার্যকরভাবে রোধ করা সম্ভব। তিনি বলেন, ডলারের ওঠানামা, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং সাপ্লাই চেইনের জটিলতা রিটেল কনজুমারের ওপর হঠাৎ চাপ সৃষ্টি করতে পারে। তবে ব্যাংক এসব ক্ষেত্রে ব্যবসায়ীদের সহায়তা করে বাজার স্থিতিশীল রাখতে পারে।

    আজ (শনিবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন। আলী রেজা ইফতেখার জানান, দেশের রিটেল গ্যাস খাতে ব্যাংকের অবদান ইতোমধ্যেই বড় এবং ভবিষ্যতেও এটি আরও বাড়ানো সম্ভব। এই সেক্টর বছরে প্রায় ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে প্রাইস নির্ধারণ এবং অনিশ্চয়তা কমাতে পারে। এতে হঠাৎ দাম বৃদ্ধি রোধ হয় এবং রিটেল কনজুমারের ওপর চাপ কমে।

    তিনি তিনটি প্রধান চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করেন। প্রথমত, ডলারের ওঠানামা, যা আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের কারণে গ্যাসের মূল্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। দ্বিতীয়ত, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেখানে ব্যবসায়ীরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে পারেন। তৃতীয়ত, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ফ্রেট খরচ বৃদ্ধি, যা ব্যাংকের ছোট প্রিমিয়ামের মাধ্যমে আংশিকভাবে হ্রাস করা সম্ভব।

    এছাড়া, তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলে ব্যাংক আগেভাগে ফিক্সড প্রাইসে বুকিং করে লোকাল বাজারে হঠাৎ দাম বৃদ্ধির প্রভাব কমাতে পারে। সরকারের নিয়ন্ত্রণ সত্ত্বেও ব্যাংক ব্যবসায়ীদের সহায়তা করে রিটেল কনজুমারের ওপর অতিরিক্ত চাপ রোধ করতে পারে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংক খাতে আসল রোগ কোথায়

    জুন 28, 2026
    ব্যাংক

    সরকারি পাঁচ প্রতিষ্ঠানকে ২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

    জুন 28, 2026
    ব্যাংক

    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.