Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টেকসই প্রকল্পে ব্যাংকের বিনিয়োগ কমেছে ৯ হাজার কোটি টাকা
    ব্যাংক

    টেকসই প্রকল্পে ব্যাংকের বিনিয়োগ কমেছে ৯ হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানঅক্টোবর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ছে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন ও পানির লবণাক্ততা মোকাবিলায় নানা উদ্যোগ চলছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসব প্রকল্পে ঋণ দিয়ে সহায়তা করছে। তবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) টেকসই ও সবুজ প্রকল্পে বিনিয়োগ কমেছে ৯ হাজার ৬০৭ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিল-জুনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই ও সবুজ প্রকল্পে মোট বিনিয়োগ হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৭৪ কোটি ৮৯ লাখ টাকা। এর আগের প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিনিয়োগের পরিমাণ ছিল ১ লাখ ৫৮ হাজার ৫৮২ কোটি ৫২ লাখ টাকা। বিশেষ করে টেকসই প্রকল্পে বিনিয়োগ সবচেয়ে বেশি কমেছে। মার্চে এ খাতে অর্থায়ন ছিল ১ লাখ ৪৯ হাজার ৮১৯ কোটি টাকা। জুনে তা নেমে এসেছে ১ লাখ ৪১ হাজার ১২৫ কোটি টাকায়। অর্থাৎ মাত্র তিন মাসে কমেছে ৮ হাজার ৬৯৩ কোটি টাকা।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে টেকসই খাতে ব্যাংকগুলো অর্থায়ন করেছে ১ লাখ ৩৮ হাজার ৩৯৫ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠানগুলো দিয়েছে ২ হাজার ৭৩০ কোটি টাকা। সবুজ বা পরিবেশবান্ধব প্রকল্পেও কমেছে অর্থায়ন। জুনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সবুজ প্রকল্পে অর্থায়ন দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪৯ কোটি টাকা। তিন মাস আগে মার্চে বিনিয়োগ ছিল ৮ হাজার ৭৬৩ কোটি টাকা। এ প্রান্তিকে ব্যাংক ঋণ দিয়েছে ৭ হাজার ৭০ কোটি টাকা, আর্থিক প্রতিষ্ঠানগুলো দিয়েছে ৭৭৮ কোটি টাকা। তবে আশার খবর হলো, টেকসই কৃষিতে বিনিয়োগ বেড়েছে। জুনে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন দাঁড়িয়েছে ৯ হাজার ৬৩৫ কোটি টাকা। মার্চের তুলনায় বৃদ্ধি হয়েছে ১ হাজার ৭১০ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো টেকসই অর্থায়নের ১১টি ক্যাটাগরির আওতায় ৬৮টি পণ্যে ঋণ দিতে পারে। এর মধ্যে অধিকাংশই সবুজ অর্থায়নের আওতাভুক্ত। কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, চলমান ঋণের অন্তত ২০ শতাংশ টেকসই খাতে বিনিয়োগ করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংক ঋণে সরকারের চাপ, বেসরকারি খাতে ঋণপ্রাপ্তিতে সংকটের শঙ্কা

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাজেট শৃঙ্খলা আরও কঠোর করা জরুরি

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    দেশের অর্থনীতি: মধ্যপ্রাচ্য সংঘাতে ক্ষতবিক্ষত সব খাত

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.