Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি এবং ধনী ব্যক্তিদের বিদেশে সম্পদ সরিয়ে নেওয়ার কারণে ২০২৩ সালে প্রায় ২ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলারের রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংস্থা ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সংস্থাটির হিসাবে, এই অর্থ হারানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকির।

    মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রকাশিত ‘স্টেট অব ট্যাক্স জাস্টিস ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, মোট রাজস্ব ক্ষতির মধ্যে ২ দশমিক ১৮ বিলিয়ন ডলার বা প্রায় ৯৬ দশমিক ৫ শতাংশের জন্য দায়ী বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি। অন্যদিকে ধনী ব্যক্তিদের বিদেশে সম্পদ সরিয়ে কর ফাঁকি দেওয়ার কারণে ক্ষতি হয়েছে আরও ৭৯ মিলিয়ন ডলার।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কর ফাঁকির কারণে বাংলাদেশের যে পরিমাণ রাজস্ব হারিয়েছে, তা সরকারের ওই বছরের স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের ১৬১ শতাংশের সমান। শুধু বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকির কারণে যে রাজস্ব ক্ষতি হয়েছে, তা স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়ের ১৫৬ শতাংশ।

    এ ছাড়া এই ক্ষতির পরিমাণ দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী সব বেকার তরুণের এক বছরের গড় মজুরির ৯১ শতাংশের সমান। অর্থাৎ কর ফাঁকির কারণে হারানো অর্থ দেশের স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও বড় ধরনের আর্থিক সক্ষমতা তৈরি করতে পারত।

    এ পরিস্থিতিতে কর রাজস্বের ক্ষতি কমাতে কর ব্যবস্থায় সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কর ন্যায়বিচার জোরদার, কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর এবং দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

    তিনি আরও বলেন, বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ কিংবা তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে করনীতি প্রণয়ন করা উচিত নয়। বরং বস্তুনিষ্ঠ মূল্যায়ন ও ন্যায্য সম্পদ বণ্টনের বিষয়টি বিবেচনায় নিয়ে করনীতি নির্ধারণ করতে হবে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সরকারের চলমান আলোচনা এবং সংস্কারসংক্রান্ত প্রতিশ্রুতিতেও এসব বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কর ফাঁকিজনিত রাজস্ব ক্ষতির হিসাবে ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এ অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ভারত। দেশটির রাজস্ব ক্ষতির পরিমাণ ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার।

    অন্যদিকে পাকিস্তানের ক্ষতি হয়েছে ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, শ্রীলঙ্কার ৬২৪ দশমিক ৪ মিলিয়ন ডলার, নেপালের ১৯৬ মিলিয়ন ডলার, আফগানিস্তানের ৩০ দশমিক ৭ মিলিয়ন ডলার, মালদ্বীপের ১০ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং ভুটানের শূন্য দশমিক ৮ মিলিয়ন ডলার।

    প্রতিবেদনে বিশ্বব্যাপী কর ফাঁকির ভয়াবহ চিত্রও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৩ সালে বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকির কারণে বিভিন্ন দেশ সম্মিলিতভাবে প্রায় ৪৭৫ বিলিয়ন ডলারের রাজস্ব হারিয়েছে। এসব কোম্পানি যেসব দেশে ব্যবসা পরিচালনা করে, সেখানে প্রকৃত মুনাফা না দেখিয়ে কম করের দেশ বা অঞ্চলে মুনাফা স্থানান্তর করে।

    মোট ক্ষতির পরিমাণ বিবেচনায় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য দেশগুলো সবচেয়ে বেশি রাজস্ব হারিয়েছে। তবে বর্তমানে আদায় করা করপোরেট করের তুলনায় ক্ষতির বোঝা সবচেয়ে বেশি বহন করছে সংস্থাটির সদস্য নয় এমন দেশগুলো।

    এ ছাড়া ধনী ব্যক্তিদের বিদেশে সম্পদ সরিয়ে কর ফাঁকি দেওয়ার কারণে ২০২৩ সালে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অন্তত ১০৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের রাজস্ব ক্ষতি হয়েছে। ২০২৫ সালের মূল্যমান অনুযায়ী, এই অর্থের পরিমাণ উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ওই বছর যে ২৬ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সরকারি সহায়তা পেয়েছিল, তার চার গুণেরও বেশি।

    আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের কর ফাঁকি বন্ধে জাতিসংঘের প্রস্তাবিত আন্তর্জাতিক কর সহযোগিতাবিষয়ক কাঠামোগত চুক্তির আওতায় সব দেশের অংশগ্রহণে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক। চুক্তিটির খসড়া নিয়ে আলোচনা ২০২৭ সালের জুলাইয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

    সংস্থাটির মতে, আন্তর্জাতিক করনীতি নির্ধারণ এবং এক দেশ থেকে অন্য দেশে সম্পদ সরিয়ে কর ফাঁকি দেওয়ার প্রবণতা মোকাবিলায় এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের হিসাব অনুযায়ী, আন্তঃসীমান্ত কর ফাঁকির কারণে প্রতিবছর বিশ্বজুড়ে বিভিন্ন দেশ প্রায় ৫৮৩ বিলিয়ন ডলারের রাজস্ব হারায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    বাপেক্স শক্তিশালী করতে নতুন দুই রিগ কিনবে সরকার, বাড়বে জনবল

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    বিদেশে চাকরির বাজারে মন্দা, বিকল্প গন্তব্য খুঁজছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.