Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রিমিয়ার ব্যাংক কেলেঙ্কারি: সাবেক চেয়ারম্যানসহ শীর্ষ ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
    ব্যাংক

    প্রিমিয়ার ব্যাংক কেলেঙ্কারি: সাবেক চেয়ারম্যানসহ শীর্ষ ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 28, 2025নভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতির অভিযোগ থাকায় প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ ২০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

    আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

    নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন—এইচ বি এম ইকবালের ছেলে ও ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইমরান ইকবাল, ভাই মঈন ইকবাল, বোন নওরীন ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আবু জাফর ও কাজী আব্দুল মজিদ, সাবেক এমডি ও সিইও খন্দকার ফজলে রশিদ, এম শাহ আলম সারোয়ার, নিয়াজ হাবীব, মাসিহুল হক চৌধুরী, কে এ এ এম মাজেদুর রহমান, ড. এম রিয়াজুল করিম, অতিরিক্ত এমডি সৈয়দ নওশের আলী, শহীদ হাসান মল্লিক, শাহেদ সেকান্দার, সাবেক অতিরিক্ত এমডি শামসুদ্দিন চৌধুরী, পরিচালক আরিফ আলম, ফৌজিয়া রেকজা বানু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন ম্যানেজার এ এম ওমর খসরু এবং ফরিদা ইয়াসমিন।

    আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক হোসাইন শরীফ এ আবেদনে দেশত্যাগ নিষেধের আবেদন করেন।

    আবেদনে দুদক জানায়, এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যরা পরস্পর সহযোগিতায় প্রিমিয়ার ব্যাংকের অফিস ভাড়া বাবদ ১৪৩৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ব্যাংক থেকে ২০ হাজার কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লোন বিতরণ দেখিয়ে ৪৮১৮ কোটি টাকা আত্মসাৎ, স্টেশনারি খাতে ভুয়া ব্যয় দেখিয়ে ১৯৫০ কোটি টাকা আত্মসাৎ এবং বিভিন্ন ব্যক্তির নামে এফডিআর খুলে অবৈধ মুনাফা প্রদান করে শত কোটি টাকা লোপাট করা হয়েছে। প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন, বিপিএল এবং টেলিভিশনে ভুয়া প্রচার দেখিয়েও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

    দুদক জানায়, বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে—এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালানোর চেষ্টা করছেন। তারা দেশ ত্যাগ করলে চলমান অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের স্বচ্ছ অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশ গমন বন্ধ করা জরুরি বলে দুদক আদালতকে জানায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    অপরাধ

    ডিসির নেতৃত্বে জমি অধিগ্রহণে ভয়াবহ দুর্নীতি

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.