Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনআরবিসি ব্যাংক পেল এশিয়া সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড
    ব্যাংক

    এনআরবিসি ব্যাংক পেল এশিয়া সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড

    মনিরুজ্জামাননভেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং-২০২৫-এ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। এই স্বীকৃতি দিয়েছে ন্যাশনাল সেন্টার ফর করপোরেট রিপোর্টিং (এনসিসিআর) ইন্দোনেশিয়ার ইনস্টিটিউট অব সার্টিফাইড সাসটেইনেবিলিটি প্র‍্যাকটিশনারস (আইসিএসপি)-এর সহযোগিতায়।

    গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত একটি ভিন্নধর্মী অনুষ্ঠানে আইসিএসপির অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ইকো গেইনস সুকহারসনোর কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন করপোরেট প্রতিনিধি।

    এনআরবিসি ব্যাংক টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা প্রতিপাদ্য করে দীর্ঘদিন ধরে কাজ করছে। ব্যাংক প্রথমবারের মতো প্রকাশিত সাসটেইনেবিলিটি রিপোর্টে টেকসই অর্থায়ন, সামাজিক ও পরিবেশবান্ধব প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-দক্ষ প্রযুক্তি, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ স্থাপনা এবং জলবায়ু ও সহনশীল কৃষি উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

    এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ডের আলোকে। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি প্রতিবেদনের প্রকাশ নয়, বরং সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক দিক থেকে ব্যাংকের দায়বদ্ধতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন। ব্যাংক আশা করছে, এই ধরণের উদ্যোগ আরও সংস্থাকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি ও বিশ্বাসযোগ্যতা দেবে।

    এনআরবিসি ব্যাংক বলেছে, তারা ভবিষ্যতেও টেকসই উন্নয়ন, সবুজ অর্থনীতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ চালিয়ে যাবে। এই সাফল্য তাদের কর্পোরেট দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সেবাদান নিশ্চিত করার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    আদালতের স্থগিতাদেশে ৩ বছরে আটকে থাকা ব্যাংকঋণ ৮ গুণ বেড়ে ১.৮২ লাখ কোটি টাকা

    জুলাই 28, 2026
    ব্যাংক

    নতুন অর্থবছরের ১৩ দিনেই ব্যাংক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিল সরকার

    জুলাই 28, 2026
    ব্যাংক

    বছরের প্রথমার্ধে ইস্টার্ন ব্যাংকের মুনাফা বেড়ে ৪৩৯ কোটি টাকা

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.