Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্বালানি সংকট নেই, এপ্রিলে আসছে ৫০ হাজার টন অকটেন: জ্বালানিমন্ত্রী
    বাণিজ্য

    জ্বালানি সংকট নেই, এপ্রিলে আসছে ৫০ হাজার টন অকটেন: জ্বালানিমন্ত্রী

    মনিরুজ্জামানমার্চ 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

    তিনি জানিয়েছেন, আগামী এপ্রিলেই ৫০ হাজার মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশীয় উৎস থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন অকটেন সরবরাহ পাওয়া যাবে।

    আজ সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দেশে মাসিক অকটেনের চাহিদা প্রায় ৩৫ হাজার মেট্রিক টন হলেও বর্তমান পরিকল্পনার মাধ্যমে অন্তত দুই মাসের অতিরিক্ত মজুত নিশ্চিত করা সম্ভব হবে। এতে করে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা করছে সরকার।

    মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবুও বাংলাদেশ আগাম প্রস্তুতি, নিয়মিত আমদানি এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

    আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের বাজারে জ্বালানির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে ডিজেলের বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০০ টাকা হলেও এর প্রকৃত ব্যয় প্রায় ১৯৮ টাকা। একইভাবে অকটেনেও সরকার ভর্তুকি দিচ্ছে।

    সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে জুন প্রান্তিকে শুধু ডিজেলেই ভর্তুকির পরিমাণ দাঁড়াবে ১৫ হাজার ৪০৯ কোটি টাকা। অকটেনের জন্য প্রয়োজন হবে ৬৩৬ কোটি টাকা। সব মিলিয়ে এই দুই খাতে মোট ভর্তুকি দাঁড়াচ্ছে ১৬ হাজার ৪৫ কোটি টাকা।

    এছাড়া, পেট্রোবাংলার মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে এপ্রিল থেকে জুন প্রান্তিকে আরও ১৫ হাজার ৭৭ কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হবে বলে সংসদে উল্লেখ করেন মন্ত্রী।

    তিনি বলেন, সংকটের সময়ে জনগণের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। সে বিবেচনায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানির দাম বাড়ানো হয়নি। বিশ্বের অনেক দেশেই জ্বালানির দাম একাধিকবার সমন্বয় করতে হয়েছে এবং কিছু প্রতিবেশী দেশে ২৫ শতাংশের বেশি দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে সরকার জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে মূল্য স্থিতিশীল রেখেছে।

    মন্ত্রী সতর্ক করে বলেন, জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদন, পরিবহন খরচ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে যায়। তাই এসব বিষয় বিবেচনায় রেখে সরকার মূল্য না বাড়ানোর নীতি অনুসরণ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

    জুন 27, 2026
    বাণিজ্য

    বিমানবন্দরের চাপ কমাতে কার্গো ভিলেজ স্থাপনের প্রস্তাব

    জুন 25, 2026
    বাণিজ্য

    সংস্কারে চাঙা নন-ব্যাংকিং আর্থিক খাত, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.