Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সংঘাতের এক মাসে কি পরিমাণ জ্বালানি তেল ঢুকল দেশে
    বাণিজ্য

    সংঘাতের এক মাসে কি পরিমাণ জ্বালানি তেল ঢুকল দেশে

    মনিরুজ্জামানএপ্রিল 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর এক মাস পেরিয়েছে। এই সময়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলেও আমদানি কার্যক্রম থেমে নেই। বরং অনিশ্চয়তার মধ্যেই বিকল্প উৎস খুঁজে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

    বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত এক মাসে দেশে ১১টি জাহাজে করে মোট ৩ লাখ ২৭ হাজার টনের বেশি জ্বালানি এসেছে। এর মধ্যে প্রায় ২ লাখ ৮০ হাজার টন ডিজেল, ২২ হাজার টন জেট ফুয়েল এবং ২৫ হাজার টন ফার্নেস তেল রয়েছে। পাশাপাশি ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও ২২ হাজার টন ডিজেল।

    তবে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব জাহাজ পৌঁছাতে পারেনি। এই সময়ে অন্তত আটটি জাহাজ বন্দরে আসতে ব্যর্থ হয়েছে। এসব জাহাজে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টন জ্বালানি আসার কথা ছিল। এর মধ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার টন ডিজেল, ২ লাখ টন অপরিশোধিত তেল এবং ২৫ হাজার টন জেট ফুয়েল ছিল।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রভাবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। ফলে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জ্বালানি সরবরাহ ঝুঁকিতে পড়ে।

    যুদ্ধ শুরুর পর প্রথম জাহাজটি দেশে পৌঁছায় ৩ মার্চ। ‘এমটি ওরিয়েন্টাল গ্রিনস্টোন’ নামের ওই জাহাজে ছিল ৩২ হাজার টন ডিজেল, যা সরবরাহ করে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। সর্বশেষ জাহাজটি আসে শুক্রবার দুপুরে। ‘এমটি ইউয়ান জিং হে’ নামের ওই জাহাজে সিঙ্গাপুর থেকে আনা হয় ২৭ হাজার টন ডিজেল।

    এদিকে সরবরাহে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় ও দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে। অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। কোথাও কোথাও তেল না পেয়ে ফিরে যাওয়ার ঘটনাও ঘটেছে।

    তবে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, দেশে তেলের কোনো সংকট নেই। নির্ধারিত জাহাজগুলোর মধ্যে কয়েকটির অগ্রগতি হয়েছে। একটি ইতিমধ্যে পৌঁছেছে এবং আরও তিনটি আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের বাইরে নতুন উৎস থেকেও জ্বালানি সংগ্রহ করা হচ্ছে।

    এই পরিস্থিতিতে জুন পর্যন্ত একটি প্রাথমিক আমদানি পরিকল্পনা তৈরি করেছে বিপিসি। পরিকল্পনা অনুযায়ী, এপ্রিল মাসে ৩ লাখ ২৩ হাজার টন ডিজেল, ৫০ হাজার টন জেট ফুয়েল, ২৫ হাজার টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস তেল আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মে মাসে ৩ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৪০ হাজার টন জেট ফুয়েল, ২৫ হাজার টন অকটেন ও ৭৫ হাজার টন ফার্নেস তেল আনার পরিকল্পনা রয়েছে। জুনে আনার লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৭০ হাজার টন ডিজেল, ৬০ হাজার টন জেট ফুয়েল, ২৫ হাজার টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস তেল।

    তবে এই পরিকল্পনা স্থির নয়। আন্তর্জাতিক বাজার ও সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করে এটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। বিপিসি বলছে, বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো গেলে মজুত পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে।

    সরকারও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, দেশে আপাতত তেলের কোনো সংকট নেই। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নতুন উৎস থেকেও জ্বালানি আসছে। ফলে বড় ধরনের সরবরাহ সংকটের আশঙ্কা নেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    জ্বালানি সংকটে এলএনজিতে ভর্তুকি সাড়ে ৪ হাজার কোটি

    এপ্রিল 5, 2026
    অর্থনীতি

    সিঅ্যান্ডএফ লাইসেন্সে বিদেশি অংশীদারিত্বের যৌক্তিকতা কী?

    এপ্রিল 5, 2026
    বাণিজ্য

    বাজারে ভোজ্যতেল ও চিনির দাম আকাশছোঁয়া

    এপ্রিল 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.