Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কনটেইনার জট কমাতে ১০২ কনটেইনার পণ্যের নিলাম
    বাণিজ্য

    কনটেইনার জট কমাতে ১০২ কনটেইনার পণ্যের নিলাম

    মনিরুজ্জামানUpdated:জুন 3, 2026জুন 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন ধরনের পণ্য দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর অংশ হিসেবে ফ্রিজার, জেনারেটর, ট্রান্সফরমার, কেমিক্যালসহ নানা ধরনের পণ্যভর্তি ১০২টি কনটেইনার অনলাইন নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আজ মঙ্গলবার (২ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বাড়ানো, কনটেইনার জট কমানো এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অখালাস অবস্থায় থাকা এবং নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির অংশ হিসেবে চলতি জুন মাসে ‘ই-অকশন-৬/২০২৬’-এর আওতায় মোট ৪৪টি লটে ১০২ কনটেইনার পণ্য বিক্রি করা হবে।

    নিলামে অন্তর্ভুক্ত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, শিল্পকারখানার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফেব্রিক্স, গৃহস্থালি সামগ্রী, ফ্রিজার, জেনারেটর, ট্রান্সফরমার, লাইমস্টোন এবং কোয়ার্টজ পাউডারসহ আরও নানা পণ্য।

    এনবিআর জানিয়েছে, নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। আগ্রহী দরদাতারা পণ্য সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন এবং পরে অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।

    বাংলাদেশ কাস্টমসের সরকারি ই-অকশন পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে বিড করা যাবে। তবে জামানতের পে-অর্ডার এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত মেনে পণ্য খালাস করতে হবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৮ জুন সকাল ১১টায় ‘ই-অকশন-৬/২০২৬’-এর দরপত্র বাক্স খোলা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের কাস্টমসের ই-অকশন পোর্টাল পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পণ্যের মান ও বৈচিত্র্য বৃদ্ধিই রপ্তানি বৃদ্ধির পথ খুলে দেবে

    জুন 24, 2026
    বাণিজ্য

    সিঙ্গাপুর থেকে ১৩৫৬ ব্যয়ে আসছে দুই কার্গো এলএনজি

    জুন 24, 2026
    অর্থনীতি

    অপ্রচলিত বাজারে বাংলাদেশের রপ্তানি, কোথাও প্রবৃদ্ধি কোথাও পতন

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.