Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেপজায় ২১.৬০ মিলিয়ন ডলার বিনিয়োগে হবে জুতার কারখানা
    বাণিজ্য

    বেপজায় ২১.৬০ মিলিয়ন ডলার বিনিয়োগে হবে জুতার কারখানা

    মনিরুজ্জামানUpdated:জুন 30, 2026জুন 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পরিচালিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন একটি বিদেশি বিনিয়োগ যুক্ত হয়েছে। ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ মালিকানাধীন ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে আধুনিক জুতা উৎপাদন কারখানা স্থাপনের জন্য বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে।

    আজ মঙ্গলবার ঢাকার বেপজা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

    প্রতিষ্ঠানটি ২ কোটি ১৬ লাখ বা ২১ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের জুতা উৎপাদন করা হবে। এতে দেশের রপ্তানিমুখী জুতা শিল্পে পণ্যের বৈচিত্র্য বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

    কারখানাটি পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে ৪৬৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বছরে প্রায় ৩০ লাখ জোড়া ইনজেক্টেড, সিমেন্টেড, ক্যাজুয়াল, ফরমাল, লেডিস ও সেফটি জুতা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক রপ্তানি আয় হবে ৩ কোটি ৭৫ লাখ বা ৩৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। উৎপাদিত জুতা ইতালি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র ও কলম্বিয়াসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডকে বেপজা পরিবারের নতুন বিনিয়োগকারী অংশীদার হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা ধারাবাহিকভাবে অবকাঠামো, সেবা এবং বিনিয়োগ সুবিধার উন্নয়নে কাজ করছে। তাঁর মতে, নতুন এই বিনিয়োগ দেশের রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি বলেন, বাংলাদেশে এটি তাদের তৃতীয় বিনিয়োগ এবং তিনটিই বেপজার অধীন অঞ্চলে। তিনি জানান, আঞ্চলিক ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় ভারত ও ভিয়েতনামসহ বিভিন্ন সম্ভাব্য গন্তব্য মূল্যায়ন করা হয়েছিল। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ ও পেশাদার সেবা, নির্ভরযোগ্য অবকাঠামো এবং দীর্ঘদিনের ইতিবাচক অভিজ্ঞতার কারণে বাংলাদেশ, বিশেষ করে বেপজাকেই সম্প্রসারণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, ২০১৩ সালে কুমিল্লা ইপিজেডে ইস্টপোর্ট লিমিটেডের মাধ্যমে প্রথম বিনিয়োগের পর বেপজার সঙ্গে কাজের ইতিবাচক অভিজ্ঞতা তাদের আস্থা আরও বাড়িয়েছে। সেই আস্থার ধারাবাহিকতাতেই নতুন এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যারের প্রতিনিধি উত্তম কুমার তালুকদার উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    মৎস্য ও সামুদ্রিক খাতে বিনিয়োগে নতুন উদ্যোগ

    জুন 30, 2026
    বাণিজ্য

    মিয়ানমার পেল গ্যাস, ভারত তুলছে : বাংলাদেশ এখনো অপেক্ষায় কেন?

    জুন 30, 2026
    বাণিজ্য

    ইউরোপের ছয় দেশে ওষুধ বিক্রির অনুমোদন পেল রেনাটা

    জুন 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.