Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অনলাইনে নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরের ১৬৮ কনটেইনার পণ্য
    বাণিজ্য

    অনলাইনে নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরের ১৬৮ কনটেইনার পণ্য

    মনিরুজ্জামানUpdated:জুলাই 8, 2026জুলাই 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন ধরনের আমদানিকৃত পণ্য অনলাইন নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মোট ১৬৮টি কনটেইনারে থাকা ক্যাপিটাল মেশিনারিজ, এলিভেটর, বিটুমিন, যন্ত্রপাতি, যন্ত্রাংশসহ নানা ধরনের পণ্য দুটি পৃথক ই-অকশনের মাধ্যমে বিক্রি করা হবে।

    আজ মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এনবিআর জানায়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বাড়ানো এবং দীর্ঘদিন অখালাস থাকা রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে নিলামে অংশ নিতে পারবেন।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বিশেষ ই-অকশন নম্বর-০৮/২০২৬’-এর আওতায় ৭৬টি লটে মোট ৯৩টি কনটেইনারের পণ্য বিক্রি হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক শিট, চেস্ট ফ্রিজার, পাইপ, কাপড়, কাগজ এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রী। এই নিলামের পণ্যের জন্য কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি।

    অন্যদিকে, ‘ই-অকশন নম্বর-০৭/২০২৬’-এ ৫৫টি লটে মোট ৭৫টি কনটেইনারের পণ্য নিলামে তোলা হবে। এ তালিকায় রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ধরনের ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র‍্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার, লবণসহ আরও বিভিন্ন পণ্য।

    কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো নিলাম কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। বিডারদের সুবিধার্থে নিলামে অংশ নেওয়ার আগে সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে।

    সূচি অনুযায়ী, সাধারণ ই-অকশন নম্বর-০৭/২০২৬-এর পণ্য ১৩ থেকে ২০ জুলাই এবং বিশেষ ই-অকশন নম্বর-০৮/২০২৬-এর পণ্য ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে পরিদর্শন করা যাবে।

    আগ্রহী ক্রেতারা কাস্টমসের সরকারি ই-অকশন পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ১২ জুলাই থেকে ২৬ জুলাই বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।

    অনলাইন বিড করার সময় প্রস্তাবিত দরমূল্যের অন্তত ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাকে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করে পণ্য খালাস নিতে হবে।

    তফসিল অনুযায়ী, সাধারণ ই-অকশনের দরপত্র বাক্স ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় এবং বিশেষ ই-অকশনের দরপত্র বাক্স ২৭ জুলাই সকাল ১১টায় খোলা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: লাভের চেয়ে ক্ষতির শঙ্কাই বেশি

    জুলাই 26, 2026
    বাণিজ্য

    দেশীয় রাসায়নিক শিল্পে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    জুলাই 26, 2026
    বাণিজ্য

    শ্রম ইস্যুতে শুল্ক—নাকি যুক্তরাষ্ট্রের বাণিজ্য কৌশলের নতুন অধ্যায়?

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.