Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাঁচ মাস পর দুই স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু
    বাণিজ্য

    পাঁচ মাস পর দুই স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আমদানি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে বন্দরের কার্যক্রমে নতুন করে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।

    সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দুই স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২৭ জুন থেকে বন্দর দুটি দিয়ে কয়লা আমদানি বন্ধ ছিল।

    আমদানি কার্যক্রম পুনরায় চালুর সময় কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, কড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

    বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছিল। এসব কয়লা আমদানি থেকে সরকার প্রায় দেড় কোটি টাকা রাজস্ব এবং ১৮ লাখ টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করেছে।

    তবে দীর্ঘদিন আমদানি কার্যক্রম বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়া শ্রমিকদেরও সংসার চালাতে নানা ধরনের সংকট মোকাবিলা করতে হয়েছে।

    কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান জানান, বন্দর দুটি দিয়ে ২৫ ধরনের পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে শুধু কয়লা আমদানি করা হচ্ছে। একটি মাত্র পণ্যের ওপর নির্ভরশীলতার কারণে বন্দর ও ব্যবসায়ী উভয় পক্ষই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    তিনি বলেন, সারা বছর বন্দর দুটির কার্যক্রম সচল থাকুক, সেটিই তাঁদের প্রত্যাশা। এতে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি ব্যবসায়ী ও শ্রমিকরাও উপকৃত হবেন।

    কড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু জানান, প্রায় পাঁচ মাস পর বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে। সংগঠনের সঙ্গে যুক্ত ৭০ জন ব্যবসায়ীর মধ্যে এখন পর্যন্ত মাত্র দুই থেকে তিনজন কয়লা পেয়েছেন।

    তিনি আরও জানান, আমদানি বন্ধ থাকায় দীর্ঘদিন কাজের অপেক্ষায় ছিলেন শ্রমিকরা। পুনরায় কয়লা আসতে শুরু করায় তাঁদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

    বন্দরের শ্রমিক রেফাজ উদ্দিন জানান, আমদানি কার্যক্রম বন্ধ থাকলে তাঁদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবার কাজের সুযোগ তৈরি হওয়ায় তিনি আনন্দিত।

    সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মিত কয়লা আমদানির পাশাপাশি অনুমোদিত অন্যান্য পণ্যের আমদানি কার্যক্রমও চালু করা গেলে বন্দর দুটির অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    কর্ণফুলী পেপার মিল পুনরুজ্জীবনে ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ খুঁজছে সরকার

    নভেম্বর 24, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনের এক কারখানায় অডির ৫৫ কোটি ডলার লোকসানের আশঙ্কা

    নভেম্বর 24, 2026
    আন্তর্জাতিক

    হুয়াং ফিরতেই এনভিডিয়ার শেয়ারে ৩১% উল্লম্ফন, বাজারমূল্য বাড়ল প্রায় ১ ট্রিলিয়ন ডলার

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.