Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভরা মৌসুমেও ইলিশ কেনো সহজলভ্য নয়?
    বাণিজ্য

    ভরা মৌসুমেও ইলিশ কেনো সহজলভ্য নয়?

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 14, 2025অক্টোবর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পহেলা বৈশাখ ঘিরে ইলিশের দাম আকাশচুম্বী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। তবে গতকাল সেই মৌসুম শেষ হয়েছে। এ সময় বাজারে ইলিশ পাওয়া গেলেও দাম কমছে না। উল্টো, দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।

    ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে ইলিশের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে প্রতি কেজি ইলিশের দাম ৬০০ থেকে ২২০০ টাকা ছিল। জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ৯০০ থেকে ২ হাজার টাকায়। আগস্টে সরবরাহ বাড়ার কারণে দাম সামান্য কমে ৮০০ থেকে ২ হাজার টাকায় হলেও, সেপ্টেম্বরে আবার বেড়ে ৯০০ থেকে ২২০০ টাকায় উন্নীত হয়।

    বাজারে ঘুরে দেখা যায়, ৭০০–৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০–১৯০০ টাকায়। কয়েক দিন আগে দাম ছিল ১৬০০–১৭০০ টাকা। ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়, সোয়া কেজি ওজনের ২৪০০–২৫০০ টাকায় এবং ১ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৩০০০–৩২০০ টাকায়।

    কারওয়ান বাজারের ইলিশ ব্যবসায়ী মো. রফিক বলেন, “ইলিশের দাম এমনিতেই বেশি। এবার পূজার চাহিদাও আছে, কিন্তু সরবরাহ বাড়েনি। বরিশাল ও চাঁদপুরের আড়তদাররা দাম বাড়ানোর ফলে বাজারে প্রভাব পড়েছে। নদীতে জাল ফেলে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না।” তবে বাজার সংশ্লিষ্টরা এই দাবিকে অযৌক্তিক মনে করছেন।

    কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, “যেমন রিকশার ভাড়া বাড়ে অজুহাত দেখিয়ে রোদ-বৃষ্টি হলে, তেমনি সরকারি তদারকি না থাকায় মাছ ব্যবসায়ীরাও দাম বাড়াতে সরবরাহ ঘাটতির অজুহাত দেখাচ্ছে।”

    এদিকে, বিটিটিসি ইলিশের দাম বৃদ্ধির জন্য ১১টি কারণ চিহ্নিত করেছে। এতে উল্লেখ আছে—চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, মজুত ও সিন্ডিকেট, জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধি, মাছ ধরার খরচ বৃদ্ধি, নদীর নাব্য সংকট ও পরিবেশগত সমস্যা, অবৈধ জালের ব্যবহার, দাদন, বিকল্প কর্মসংস্থান, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং রপ্তানির চাপ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    সাত নতুন পণ্যে বাধ্যতামূলক হলো বিএসটিআই লেবেল

    জুন 28, 2026
    বাণিজ্য

    গ্যাস সংকটে সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি

    জুন 28, 2026
    বাণিজ্য

    করের চাপে সংকটে দেশের আইসক্রিম শিল্প

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.