Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর
    বাণিজ্য

    খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর

    নিউজ ডেস্কনভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রমজানে চাহিদা বাড়ার কথা মাথায় রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সপ্তাহেরও কম সময় আগে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব ফলের শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়। ফলগুলোর জন্য বাংলাদেশ মূলত আমদানির ওপর নির্ভরশীল।

    ওই সিদ্ধান্তের ভিত্তিতে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এতে খেজুরের আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে, যা ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে খেজুরের ওপর মোট করভার ৪৮ শতাংশ থেকে নেমে ২৫ শতাংশে দাঁড়িয়েছে।

    একইভাবে আপেল ও কমলার ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশে নামানো হয়েছে এবং সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। শুল্ক কমার ফলে ওই সময়ে এসব ফলের ওপর মোট আমদানি শুল্ক ও কর ১২১ শতাংশ থেকে কমে ৬১ শতাংশ হবে।

    এনবিআরের প্রথম সচিব (কাস্টমস: নীতি ও আইসিটি) মো. তারেক হাসান বলেন, ভোক্তাদের নাগালে রাখতেই সরকার এসব ফলের আমদানি কর কমিয়েছে।

    এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি করে। পরের অর্থবছরে তা সামান্য কমে দাঁড়ায় ২ লাখ ৫৮ হাজার টনে। ২০২২-২৩ অর্থবছরে আমদানি উল্লেখযোগ্যভাবে কমে ১ লাখ ৮৩ হাজার টনে নামে, ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে হয় ১ লাখ ৭০ হাজার টন। ২০২৪-২৫ অর্থবছরে তা ১ লাখ ৬২ হাজার টনে নেমে এ সময়ের মধ্যে সর্বনিম্ন হয়। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি আবার বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে দাঁড়ায়।

    অন্যদিকে গত ছয় অর্থবছরে কমলার আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল, যা পরের বছর কমে ২ লাখ ৯৫ হাজার টনে নামে। ২০২২-২৩ অর্থবছরে আমদানি তীব্রভাবে কমে ২ লাখ ২০ হাজার টন এবং ২০২৩-২৪ অর্থবছরে ১ লাখ ৭৩ হাজার টনে দাঁড়ায়। ২০২৪-২৫ অর্থবছরে তা ছিল ১ লাখ ৬৯ হাজার টন। ২০২৫-২৬ অর্থবছরে আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমে এসেছে, যা এ সময়ের মধ্যে সর্বনিম্ন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পোশাকশ্রমিকদের মজুরি বাড়ছে ৩৬ শতাংশ, কতটা বদলাবে শিল্পের অর্থনীতি?

    নভেম্বর 25, 2026
    বাণিজ্য

    বড় মালিকানা পরিবর্তনের পথে বাংলাদেশের ১৭ হাজার টেলিযোগাযোগ টাওয়ার

    নভেম্বর 25, 2026
    বাণিজ্য

    এলসির মূল্য পরিশোধের সময়সূচি আগাম সংগ্রহ করবে বাংলাদেশ ব্যাংক

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.