Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
    বাণিজ্য

    মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

    এফ. আর. ইমরানঅক্টোবর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    খুচরা বাজারে সরু দানার মসুর ডালের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। দেড় মাস আগে যেখানে এই ডাল ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার পাশাপাশি মসুর ডালের সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে, যা বাজারে চাপ বাড়াচ্ছে।

    রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কাঁঠালবাগান বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, দেড় মাস আগের তুলনায় চারটি বাজারেই সরু মসুর ডালের কেজি মূল্য ২০ টাকা বেশি। খুচরা বিক্রেতারা জানাচ্ছেন, পাইকারিতে সরু মসুর ডালের দাম বাড়ার ফলে খুচরা পর্যায়ে দাম বেড়েছে।

    কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা মো. জুয়েল বলেন, “পাইকারিতে শুধু মসুর ডালের দাম বেড়েছে। অন্যান্য ডালের দাম আগের মতোই আছে।” মোহাম্মদপুরের এক বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, পাইকারিতে ছোলা ও অ্যাংকর ডালের দাম না বাড়লেও খুচরায় কিছুটা বাড়ানো হয়েছে মসুর ডালের প্রভাবে।

    বর্তমানে মোটা দানার মসুর ডালের দাম অপরিবর্তিত রয়েছে—প্রতি কেজি ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ছোলা ও অ্যাংকর ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। এখন প্রতি কেজি ছোলা ১১০ টাকা, ছোলার ডাল ১২০–১২৫ টাকা এবং অ্যাংকর ডাল ৭০–৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

    তবে বাজারে কিছুটা স্বস্তি এনেছে মুগ ডালের দাম কমে যাওয়া। দেড় মাস আগে ভালো মানের মুগ ডাল বিক্রি হতো ১৭০–১৭৫ টাকায়, এখন তা বিক্রি হচ্ছে ১৬০–১৬৫ টাকায়। সাধারণ মানের আমদানি করা মুগ ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

    অন্যদিকে, সবজি, মাছ ও মাংসের দাম আগের তুলনায় বেশি থাকায় নিম্ন ও সীমিত আয়ের মানুষ বিকল্প হিসেবে ডালের দিকে ঝুঁকছেন। বাজারে এখন ব্রয়লার মুরগির কেজি ১৮০–১৯০ টাকা, সোনালি মুরগি ৩০০–৩২০ টাকা এবং এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বেশির ভাগ সবজির দাম ৮০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে।

    ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে সরু মসুর ও ছোলার দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। অন্যান্য ডালের দাম স্থিতিশীল থাকলেও গত বছরের তুলনায় সরু মসুর ডালের দাম এখন ১৭ শতাংশ বেশি। এক বছর আগে এই ডালের কেজি ছিল ১৩০–১৩৫ টাকা।

    বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও আমদানিকারক নেসার উদ্দিন খান জানান, গত দুই মাসে ডাল আমদানির পরিমাণ কিছুটা কমেছে, অথচ সবজির দাম বেড়ে যাওয়ায় মসুর ডালের চাহিদা বাড়ছে। সরবরাহ ঘাটতির কারণেই দাম বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন। তবে সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    সাত নতুন পণ্যে বাধ্যতামূলক হলো বিএসটিআই লেবেল

    জুন 28, 2026
    বাণিজ্য

    গ্যাস সংকটে সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি

    জুন 28, 2026
    বাণিজ্য

    করের চাপে সংকটে দেশের আইসক্রিম শিল্প

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.