Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সমৃদ্ধির পথে একসাথে: ইফাদ গ্রুপের ৪০ বছর পূর্তি উদযাপন
    বাণিজ্য

    সমৃদ্ধির পথে একসাথে: ইফাদ গ্রুপের ৪০ বছর পূর্তি উদযাপন

    মনিরুজ্জামানঅক্টোবর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য পণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফল ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ৪০ বছর পাড়ি দিয়েছে।

    গতকাল (শনিবার) ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দীর্ঘ যাত্রার স্মৃতি উদযাপন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফাদ গ্রুপ বর্তমানে দেশের একটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টিকারী এবং শিল্প খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ টিপুর নেতৃত্ব, সততা ও গ্রাহককেন্দ্রিক মূল্যবোধকে ধারণ করে ইফাদ গ্রুপ তাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। ‘চার দশকের অগ্রযাত্রা–সমৃদ্ধির পথে একসাথে’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠান ইফাদ পরিবারের প্রতিটি সদস্যের জন্য গর্ব, আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যানরা, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মীরা। চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ‘ইফাদের ৪০ বছরের যাত্রা শুধু ব্যবসার নয়, দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অগ্রগতির গল্প। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ইফাদ আরও শক্তিশালীভাবে শিল্প, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবে।’

    অনুষ্ঠানে ৪০ বছরের পথচলায় ইফাদের সহযোদ্ধাদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া কর্মীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইফাদ গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্যাক্টরি প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ আয়োজন করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতীক।

    ইফাদের ৪০ বছরের মাইলফলক উপলক্ষে আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠানগুলো—অশোক লেল্যান্ড, রয়েল এনফিল্ড, অ্যাপোলো টায়ার্স, গালফ অয়েল ও উইংস গ্রুপ—অন্তঃসৎ শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রেরণ করে। উক্ত অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ক্লাসিকাল নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও তার দলের নৃত্য, সংগীতশিল্পী ইমরান ও কনার পরিবেশনা এবং ইফাদ গ্রুপের সদস্যদের গান, কুইজ ও পডকাস্টের মাধ্যমে অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সমাপ্ত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    গ্যাস সংকটে সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি

    জুন 28, 2026
    বাণিজ্য

    করের চাপে সংকটে দেশের আইসক্রিম শিল্প

    জুন 28, 2026
    বাণিজ্য

    গ্যাস সংকট দূর করেই অর্থনীতিতে গতি আনবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.