Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে ‘কাস্টমস হাউজ’ ঘোষণা
    বাণিজ্য

    সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে ‘কাস্টমস হাউজ’ ঘোষণা

    সিভি ডেস্কঅক্টোবর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভোমরা স্থলবন্দর
    ভোমরা স্থলবন্দর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে আনুষ্ঠানিকভাবে ‘কাস্টমস হাউজ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট শাখার একটি পত্রের মাধ্যমে এই ঘোষণা দেয়। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাণিজ্য কার্যক্রমে নতুন গতি আসার আশা করা হচ্ছে।

    ভোমরা স্থলবন্দর এখন থেকে কাস্টমস প্রশাসনের কাঠামোয় নতুন মর্যাদা অর্জন করল। খুলনা কাস্টমস হাউসের অধীনে থাকা যাবতীয় কার্যক্রম এখন ভোমরা কাস্টমস হাউজের নিয়ন্ত্রণে চলে আসছে।

    কাস্টমস হাউজে উন্নীত হওয়ায় প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, জনবল ও অবকাঠামো উন্নয়নের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে বাণিজ্যিক নথি যাচাই, শুল্ক নির্ধারণ এবং আমদানি-রপ্তানি ব্যবস্থাপনা স্থানীয়ভাবে সম্পন্ন করা সম্ভব হবে। ফলে সময়, খরচ ও প্রশাসনিক জটিলতা কমবে।

    প্রসঙ্গত, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতের বিভিন্ন পণ্য যেমন খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী, পোশাক ও কসমেটিকস আমদানি করা হয়। অন্যদিকে, বাংলাদেশ থেকে রপ্তানি হয় কৃষিপণ্য, মাছ ও শিল্পজাত দ্রব্য।

    ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন সরকারের পদক্ষেপকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে।

    ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আবু মুছা জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে। তারা সরকারের এই সময়োপযোগী ও দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপকে স্বাগত জানান।
    তারা আরও বলেন, ভোমরা দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দর। কাস্টমস হাউজে উন্নীত হওয়ার ফলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    গ্যাস সংকটে সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি

    জুন 28, 2026
    বাণিজ্য

    করের চাপে সংকটে দেশের আইসক্রিম শিল্প

    জুন 28, 2026
    বাণিজ্য

    গ্যাস সংকট দূর করেই অর্থনীতিতে গতি আনবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.