Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হলুদ সোনা চাষে নেমেছে হতাশার ছায়া
    বাণিজ্য

    হলুদ সোনা চাষে নেমেছে হতাশার ছায়া

    মনিরুজ্জামানঅক্টোবর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতে এক সময় ‘হলুদ সোনা’ নামে খ্যাত সয়াবিনের চাষে কৃষকেরা আগ্রহ হারাচ্ছেন। বিভিন্ন কারণে তারা এখন সয়াবিন চাষে অনাগ্রহী হয়ে উঠছেন।

    মধ্য প্রদেশের ইন্দোরের মুরাদপুরা গ্রামের তরুণ কৃষক অরবিন্দ সিং রাঠোর জানান, তিনি এখন কৃষি ছেড়ে অন্য পেশায় যেতে চাইছেন। কারণ, সয়াবিন চাষে আর লাভ নেই। অরবিন্দের পরিবার তিন প্রজন্ম ধরে সয়াবিন চাষ করে আসছে। কিন্তু বর্তমানে ফলন অর্ধেকেরও কমে গেছে এবং দামও ১৫ বছর আগের তুলনায় কম।

    অরবিন্দ বলেন, “এখন প্রতি একরে দুই থেকে আড়াই কুইন্টাল সয়াবিন ফলন হয়। একসময় চার কুইন্টালের বেশি ফলন হত। দামও এক হাজার রুপি কমে গেছে। বিকল্প ফসল, যেমন ভুট্টা চাষ করলেও নীলগাইয়ের উপদ্রব আছে।” তিনি সতর্ক করেন, “সরকার যদি যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি শুরু করে, তাহলে দেশীয় কৃষকরা পুরোপুরি ভেঙে পড়বে।”

    চলতি খরিফ মৌসুমে ভারত সরকার প্রতি কুইন্টালে ন্যূনতম সহায়ক মূল্য ৫ হাজার ৩২৮ রুপি ঘোষণা করেছে। কিন্তু ইন্দোরের ছাওয়ানি বাজারে কৃষকরা এখন মাত্র তিন হাজার রুপিতে সয়াবিন বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অরবিন্দ বলেন, “সরকার বলছে এমএসপি দিচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি অর্ধেকেরও কম।”

    সরকারি তথ্যমতে, ২০২৫ সালের খরিফ মৌসুমে তেলবীজ চাষের পরিমাণ গত বছরের তুলনায় এক কোটি ছয় লাখ হেক্টর কমেছে। এর মধ্যে শুধু সয়াবিনেই কমেছে নয় লাখ হেক্টরের বেশি। ভারতের মোট সয়াবিন উৎপাদনের ৪০ শতাংশেরও বেশি মধ্য প্রদেশে হয়।

    দিলীপ সিং নামের আরেক কৃষক বলেন, “আমাদের পূর্বপুরুষরা আগে মিলেট ও ডাল চাষ করতেন। সরকার আমাদের সয়াবিনে উৎসাহিত করেছিল। এখন মিলেটের দাম বেড়েছে, সয়াবিনের দাম কমেছে।” তিনি জানান, ২০১৪ সালে কুইন্টালপ্রতি সয়াবিনের দাম ছিল ৪ হাজার ২০০ রুপি। এখন তা নেমে এসেছে ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৫০০ রুপিতে।

    সরকারি ‘ভবন্তর ভূগতান যোজনা’ নিয়েও কৃষকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। অরবিন্দ বলেন, “এটা প্রতারণার মতো। সরকার এক দাম বলে, বাস্তবে আরেক দাম দেয়। প্রতি একরে ইনপুট খরচই আট থেকে ১০ হাজার রুপি, তার ওপর মেশিন চালাতে লাগে তিন হাজার রুপি পর্যন্ত।”

    সয়াবিন প্রসেসরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এসওপিএ)-এর নির্বাহী পরিচালক ডি.এন. পাঠক সতর্ক করেন, “যদি যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি শুরু হয়, তাহলে আমাদের শিল্প ধ্বংস হয়ে যাবে। কৃষকরাও টিকতে পারবে না। আমরা এখন প্রতি টনে ৬২০ ডলারে সয়াবিন উৎপাদন করি, যেখানে যুক্তরাষ্ট্রের দাম ৩৮০ ডলার। আমদানি হলে দেশীয় পণ্য বিক্রি হবে না।”

    সংযুক্ত কৃষাণ মোর্চা (এসকেএম)-এর সদস্য কেদার সিরোহি বলেন, “মধ্য প্রদেশের অর্থনীতি সয়াবিনের ওপর নির্ভরশীল। কিন্তু নিম্নমানের বীজ ও বাজারদরের পতনের কারণে উৎপাদন কমছে। এবারের ফলন গত বছরের তুলনায় ২০ লাখ মেট্রিক টন কম হতে পারে।” ছাওয়ানি শস্যবাজারের ব্যবসায়ী কৈলাশ পারথানি জানান, “আগে মাসে ছয় হাজার টন পর্যন্ত সয়াবিন বিক্রি হত। এখন তা দুই হাজার টনে নেমে এসেছে। আমদানি হলে ব্যবসায়ী ও কৃষক—দু’পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে নতুন পরিবর্তন

    মে 3, 2026
    অর্থনীতি

    বাণিজ্যনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট থেকে মুক্তির রূপরেখা

    মে 2, 2026
    বাণিজ্য

    দেশীয় সাইকেলের বিক্রি এখন ৬০০ কোটি টাকার ঘরে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.