Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির চুক্তি করলো ভারত
    বাণিজ্য

    যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির চুক্তি করলো ভারত

    মনিরুজ্জামাননভেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির জন্য একটি ঐতিহাসিক চুক্তি করেছে। দেশটির কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরী বলেছেন, এটি ভারতের বাজারের জন্য মার্কিন এলপিজির প্রথম কাঠামোগত চুক্তি।

    গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বিশ্বের দ্রুত বর্ধনশীল ও বৃহৎ এলপিজি বাজারগুলোর একটি হলো ভারত। এখন মার্কিন এলপিজির জন্য ভারতীয় বাজার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো। তিনি আরও বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে সরকার এলপিজির উৎসে বৈচিত্র্য আনতে চায়।

    হারদীপ সিং পুরী জানান, দুই দেশের বাণিজ্য সম্পর্কে এটি একটি বড় অগ্রগতি। ভারতের সরকারি মালিকানাধীন তেল কোম্পানিগুলো আমদানির জন্য এক বছর মেয়াদি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ভারত বছরে ২২ লাখ টন এলপিজি আমদানি করবে। এটি দেশের মোট বার্ষিক আমদানির প্রায় ১০ শতাংশ। কয়েক মাস ধরে মার্কিন উৎপাদকদের সঙ্গে ভারতীয় তেল কোম্পানিগুলোর আলোচনা চলছিল। নতুন চুক্তি সেই আলোচনার ফল।

    ইউক্রেন যুদ্ধের পর ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কেনা শুরু করে। এতে অসন্তুষ্ট হয়ে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। তবে এই এলপিজি আমদানির চুক্তিকে দুই দেশের সম্পর্কে স্বাভাবিকতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালি এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: আরাঘচি

    জুন 28, 2026
    বাণিজ্য

    বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে আর্জেন্টিনাকে অনেক পেছনে ফেলেছে ব্রাজিল

    জুন 28, 2026
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.