Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র বা ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক চুক্তির খসড়া তৈরির বিষয়ে একমত হয়েছে ১২৮টি দেশ। আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে একটি সম্ভাব্য সমঝোতা কাঠামো প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সদস্যদেশগুলো। তবে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা তৈরির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশগুলো। এতে হতাশা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

    আলজাজিরার খবরে বলা হয়েছে, আজ শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় প্রচলিত কিছু নির্দিষ্ট অস্ত্রসংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের (সিসিডব্লিউ) সম্মেলনে এই সিদ্ধান্ত হয়। সম্মেলনে প্রায় ১০০টি দেশ দ্রুত আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা প্রণয়নের পক্ষে অবস্থান নিয়েছিল।

    এসব অস্ত্রের বিশেষত্ব হলো, মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রাণঘাতী হামলা চালাতে পারে। এ কারণেই প্রযুক্তিটি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে।

    তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো প্রধান অস্ত্র উৎপাদনকারী দেশগুলো দ্রুত বিধিমালা গ্রহণের উদ্যোগের বিরোধিতা করেছে। এই কনভেনশনের আওতায় কোনো সিদ্ধান্ত নিতে হলে সব সদস্যদেশের সম্মতি প্রয়োজন হয়। ফলে কয়েকটি দেশের আপত্তিতেই কঠোর সিদ্ধান্তের পথ আটকে যায়।

    কূটনীতিকদের ভাষ্য, প্রক্রিয়াগত বিষয়ে রাশিয়ার আপত্তির কারণে সম্মেলনের কয়েকটি আনুষ্ঠানিক অধিবেশন বাতিল করতে হয়েছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলে সারা রাত।

    সম্মেলনের সভাপতি সুইস কূটনীতিক জুলিয়েন থোনি জানান, কয়েকটি দেশ চুক্তি নিয়ে ‘নেগোশিয়েশন’ বা আলোচনা শব্দটি ব্যবহারে আপত্তি জানায়। তাই চূড়ান্ত নথিতে আলোচনার পরিবর্তে একটি আন্তর্জাতিক দলিল ‘এলাবোরেশন’ বা প্রণয়নের কথা বলা হয়েছে।

    থোনির মতে, এক দশকের বেশি সময় ধরে চলা আলোচনায় মানবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি বলেন, আজকের গভীর বিভক্ত বিশ্বেও বহুপক্ষীয় কূটনীতি যে বাস্তব ফল আনতে পারে, এই সিদ্ধান্ত তারই প্রমাণ। তিনি আরও জানান, পরবর্তী ধাপে আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ হবে এবং কোনগুলো নির্দিষ্ট নিয়ন্ত্রণের শর্তে ব্যবহারের অনুমতি পাবে, তা নির্ধারণ করা হবে।

    তবে সিদ্ধান্তটিকে দুর্বল ও অস্পষ্ট বলে সমালোচনা করেছে স্বয়ংক্রিয় অস্ত্রের বিরুদ্ধে কাজ করা ৩০০ সংগঠনের জোট ‘স্টপ কিলার রোবটস’। তাদের অভিযোগ, এই সিদ্ধান্তে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা তৈরির কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

    জোটটির নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইয়েন বলেন, যুদ্ধক্ষেত্রে ইতিমধ্যে স্বয়ংক্রিয় অস্ত্র মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে এমন ব্যবস্থাও রয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজেই লক্ষ্যবস্তু বেছে নিতে পারে। আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি তৈরিতে দেরি হলে বেসামরিক মানুষ ও মানবজাতি ঝুঁকির মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন।

    হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কোয়েলও সম্মেলনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, নতুন বিধিমালা তৈরিতে যে জরুরি পদক্ষেপ প্রয়োজন, এই সিদ্ধান্ত তা পূরণ করতে পারেনি। অথচ প্রযুক্তির অগ্রগতি দ্রুত এগিয়ে চলেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যার ঐতিহাসিক রায় গাজার মামলায় কী প্রভাব ফেলতে পারে?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.