Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে ডলারের বিপরীতে রুপির দরপতন, বাংলাদেশি ভ্রমণকারীরা হবেন লাভবান
    বাণিজ্য

    ভারতে ডলারের বিপরীতে রুপির দরপতন, বাংলাদেশি ভ্রমণকারীরা হবেন লাভবান

    এফ. আর. ইমরানডিসেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের রুপির বিপরীতে মার্কিন ডলারের মান অব্যাহতভাবে কমছে। চলতি বছরে ডলারের তুলনায় রুপির মান প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। ডিসেম্বরের প্রথম দুই দিনেও এই পতন অব্যাহত আছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্যানুসারে, মঙ্গলবার সকাল পর্যন্ত প্রতি ডলারের বিপরীতে ৮৯.৭৪ রুপি পাওয়া যাচ্ছে। আজ রুপির দরপতন হয়েছে ০.৩২ শতাংশ।

    নভেম্বর মাসে ডলারের বিপরীতে রুপির পতন ০.৮ শতাংশ হয়েছে। ৩০ নভেম্বর প্রতি ডলারের বিপরীতে রুপি সর্বকালীন নিম্নমাত্রায় নেমে আসে- ৮৯.৭৯ রুপিতে। চলতি বছরের ১ জানুয়ারি রুপির বিনিময় হার ছিল ৮৫.৭০ রুপি।

    ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৮.২ শতাংশ হয়েছে। বিশ্লেষকেরা এই প্রবৃদ্ধি আশাতীত বললেও- রুপির দরপতন এখনো থামেনি। নভেম্বর পর্যন্ত রুপির অবমূল্যায়ন ৪.৮ শতাংশ, যা এটিকে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার মধ্যে অবস্থান করিয়েছে।

    বাংলাদেশের প্রভাব-

    ভারতে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য এটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশে ডলারের মান গত কয়েক মাস ধরে স্থিতিশীল, ১২২ টাকার মধ্যে। রুপির পতনের ফলে, বাংলাদেশি ভ্রমণকারীরা আগের চেয়ে বেশি রুপি পাবেন। সাধারণত ভারত ভ্রমণে বাংলাদেশের মানুষ শীর্ষে থাকলেও- ভিসা বিধিনিষেধের কারণে বর্তমানে সীমিত সংখ্যক মানুষ যাত্রা করতে পারছেন।

    দরপতনের কারণ-

    বিশ্লেষকরা বলছেন, চলতি বছরে রুপির অবমূল্যায়নের পেছনে মার্কিন শুল্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি না হওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তা মূল ভূমিকা রেখেছে। এছাড়া রাশিয়ার অপরিশোধিত তেলের আমদানি কমানো এবং বিকল্প উৎস থেকে তেল আনার উচ্চ পরিবহন খরচও রুপির ওপর চাপ বাড়াচ্ছে।

    দ্রুত পরিস্থিতি ও ভবিষ্যৎ –

    ডলার-রুপির বিনিময় হার আগামী সময় আরো ওঠানামা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা না হওয়া পর্যন্ত রুপির পতন ঠেকানো কঠিন হবে। এর ফলে আমদানি খরচ বৃদ্ধি পাবে এবং ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর প্রভাব পড়তে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    বাণিজ্য

    মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নজিরবিহীন অগ্রগতি

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.