Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমদানিতে সক্ষমতা হারাচ্ছেন ব্যবসায়ীরা
    বাণিজ্য

    আমদানিতে সক্ষমতা হারাচ্ছেন ব্যবসায়ীরা

    মনিরুজ্জামানজানুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়নের প্রভাবে ব্যবসায়ীদের আমদানি সক্ষমতা কমে গেছে। গ্রাহকের এলসির বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলোর একক ঋণসীমাও বাড়েনি। এই বাস্তবতায় আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের জন্য অতিরিক্ত ডলার সরবরাহের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে চাল, ডাল, গম, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, খেজুর ও মসলাজাতীয় পণ্য আমদানিতে অগ্রাধিকার এবং বিভিন্ন শুল্ককর কমানোর প্রস্তাব এসেছে।

    রমজাননির্ভর নিত্যপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে তৈরি এক প্রতিবেদনে সরকারের একটি গোয়েন্দা সংস্থা এসব সুপারিশ করেছে। শীতকালে রোজা শুরু হওয়ায় শিল্পকারখানায় জ্বালানি সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সে কারণে মিল-কারখানায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সুপারিশও রয়েছে। গত নভেম্বরে প্রস্তুত করা এই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রতিবেদনে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মোট ১০টি সুপারিশ করা হয়েছে।

    গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালে সাধারণত বাসাবাড়িসহ সবখানে জ্বালানির চাহিদা বেড়ে যায়। মিলগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিলে উৎপাদন সক্ষমতা অনুযায়ী কাজ ব্যাহত হয়। এর প্রভাব পড়ে রমজানের বাজারে। এতে নিত্যপণ্যের সরবরাহ সংকট তৈরি হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ভোজ্য তেল, চিনি ও খেজুরের মতো আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে এলসি খোলার পর আমদানি সম্পন্ন হতে প্রায় তিন মাস সময় লাগে। তাই অত্যাবশ্যক পণ্য আমদানিতে প্রয়োজনীয় ডলার সংস্থান এবং একক ঋণসীমা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সুপারিশ করার কথা বলা হয়েছে।

    একটি ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ব্যক্তি, কোম্পানি বা গ্রুপের ক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা সংশ্লিষ্ট মূলধনের ২৫ শতাংশে নির্ধারণ করা হয়। এর মধ্যে ফান্ডেড ঋণ অনুমোদনের সীমা মূলধনের ১৫ শতাংশের বেশি নয়। সে সময় ডলারের বিপরীতে টাকার মূল্য ছিল ৮৫ থেকে ৯০ টাকা। বর্তমানে প্রতি ডলারের দাম ১২০ টাকার বেশি। ফলে চার বছর আগে একক ঋণসীমার আওতায় যে পরিমাণ পণ্য আমদানি করা যেত এখন তার চেয়ে অনেক কম পণ্য আনা সম্ভব হচ্ছে। এতে আমদানিকারকেরা পর্যাপ্ত পণ্য বাজারে আনতে পারছেন না।

    রমজানের বাজার নিয়ে গোয়েন্দা সংস্থার ১০ সুপারিশের মধ্যে রয়েছে শতভাগ আমদানিনির্ভর পণ্য যেমন ভোজ্য তেল, চিনি ও খেজুর আমদানিতে ভ্যাট, উৎসে কর ও অ্যাসেসমেন্ট ভ্যালু যৌক্তিক পর্যায়ে সমন্বয়। পাইপলাইনে থাকা পণ্য দ্রুত খালাসে বন্দর, শুল্ক স্টেশন ও চট্টগ্রাম কাস্টমসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে পণ্যবাহী যান চলাচল সচল রাখতে জননিরাপত্তা বিভাগ, সড়ক ও মহাসড়ক বিভাগ, পুলিশ এবং বিআইডব্লিউটিএকে সক্রিয় ভূমিকা রাখার সুপারিশ করা হয়।

    এ ছাড়া অত্যাবশ্যক পণ্য আমদানিতে ডলার সংস্থান ও একক ঋণসীমা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সুপারিশ, অতিরিক্ত চাহিদা বিবেচনায় উৎপাদন বাড়াতে মিলগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, নিত্যপণ্যের আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও বাজার কমিটির সমন্বয়ে যৌথ পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে।

    রমজানে মিলগেট থেকে দৈনিক চাহিদা অনুযায়ী প্রকৃত মূল্যে পণ্য সরবরাহ, পাকা রসিদ সংরক্ষণ এবং নিয়মিত বাজার পরিস্থিতি মনিটরিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সরবরাহ সংকটের অজুহাতে অবৈধ মজুত ও কৃত্রিম মূল্যবৃদ্ধি ঠেকাতে স্থানীয় প্রশাসনের মনিটরিং কমিটি সক্রিয় রাখা, ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি জোরদারের সুপারিশ রয়েছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বিবেচনায় টিসিবি, ওএমএস ও খাদ্যবান্ধবসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং অস্থায়ী ও ভ্রাম্যমাণ দোকানে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির প্রস্তাব করা হয়েছে।

    প্রাণিজ খাদ্যের দাম সহনীয় রাখতে দুধ, ডিম ও মাংস বিক্রিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ঢাকার বাইরে জেলা শহরেও সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে রমজানের শুরুতে প্যানিক বায়িং ঠেকাতে গণমাধ্যমে ইতিবাচক প্রচারণা চালাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

    এসব সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সর্বশেষ তথ্যে রমজানকেন্দ্রিক পণ্যের আমদানি কিছুটা বেড়েছে। এলসির জন্য প্রয়োজনীয় ডলারের দামও বর্তমানে স্থিতিশীল রয়েছে। এরই মধ্যে খেজুর আমদানিতে শুল্ক কমানো হয়েছে। মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। এ ছাড়া দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি টাস্কফোর্সের বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছি, চুরি করতে না’

    মে 2, 2026
    অর্থনীতি

    বাণিজ্যনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট থেকে মুক্তির রূপরেখা

    মে 2, 2026
    বাণিজ্য

    দেশীয় সাইকেলের বিক্রি এখন ৬০০ কোটি টাকার ঘরে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.