Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিল্পধাতু ঊর্ধ্বমুখী, জ্বালানি তেলের দরপতন
    বাণিজ্য

    শিল্পধাতু ঊর্ধ্বমুখী, জ্বালানি তেলের দরপতন

    Najmus SakibUpdated:ফেব্রুয়ারি 23, 2026ফেব্রুয়ারি 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৬ সালে বিশ্ব পণ্যবাজারের গতিপথ নির্ধারণে অর্থনীতির সাধারণ পরিস্থিতির চেয়ে ভূরাজনৈতিক অস্থিরতা ও চীনের সিদ্ধান্তই প্রধান প্রভাবক হিসেবে কাজ করবে।

    ডয়চে ব্যাংকের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, তামা ও অ্যালুমিনিয়ামের মতো শিল্পধাতুর বাজার ঊর্ধ্বমুখী থাকলেও জ্বালানি তেলের বাজারে বড় ধরনের নিম্নমুখী চাপ দেখা দিতে পারে। খবর হেলেনিক শিপিং নিউজ।

    ডয়চে ব্যাংকের ‘কমোডিটিজ আউটলুক ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রনীতি এবং বিভিন্ন দেশে সম্পদ জাতীয়তাবাদের বৃদ্ধি বিশ্ববাজারে পণ্য সরবরাহ ব্যবস্থাকে সংকটে ফেলতে পারে। তবে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সবচেয়ে বড় প্রভাবক হিসেবে থাকবে চীন। দেশটি বর্তমানে ‘ইয়ার অব দ্য ফায়ার হর্স’-এ প্রবেশ করেছে। এ সময়ে চীনের শিল্প উৎপাদন ও নীতিগত পরিবর্তনের ওপরই বিশ্ববাজারের সরবরাহ ও চাহিদা নির্ভর করবে।

    কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো খাত ও ডিজিটাল বিপ্লবের কারণে তামার চাহিদা ক্রমবর্ধমান। এ বাড়তি চাহিদার প্রভাবে ২০২৬ সালেও তামার বাজার ঊর্ধ্বমুখী থাকবে। গত বছর খনি থেকে তামা উত্তোলনে সমস্যা ও পরিশোধিত তামার ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের আশঙ্কায় ধাতুটির দাম বেড়েছে।

    ডয়চে ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে তামার গড় দাম টনপ্রতি ১২ হাজার ১২৫ ডলারে পৌঁছাতে পারে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দাম সর্বোচ্চ ১৩ হাজার ডলারে উঠার সম্ভাবনা রয়েছে।

    অ্যালুমিনিয়ামের বাজারেও একই ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। চীন ২০১৭ সাল থেকে অ্যালুমিনিয়াম উৎপাদনে বার্ষিক ৪ কোটি ৫০ লাখ টনের সীমা নির্ধারণ করেছে, যা বিশ্ববাজারে প্রভাব ফেলছে।

    ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে অ্যালুমিনিয়ামের গড় দাম টনপ্রতি ২ হাজার ৯২৫ ডলারে থাকতে পারে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি বা যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য আলোচনার ওপর ভিত্তি করে দাম যেকোনো সময় ওঠানামা করতে পারে।

    আকরিক লোহার বাজারে দামের ওঠানামা বা মিশ্র প্রবণতা দেখা দিতে পারে। চীনের আবাসন খাত বর্তমানে দুর্বল হওয়ায় আকরিক লোহার চাহিদা কমছে। ফলে বাজারে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য জমে থাকতে পারে। এ অতিরিক্ত সরবরাহের চাপের কারণে ২০২৬ সালে আকরিক লোহার গড় দাম টনপ্রতি ১০২ ডলারের আশপাশে থাকতে পারে।

    শিল্পধাতুর দাম বাড়লেও জ্বালানি তেলের বাজারে বড় ধরনের দরপতনের সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালে জ্বালানি তেলের দাম ১৮ শতাংশের বেশি কমেছিল। এ ধারা ২০২৬ সালেও অব্যাহত থাকতে পারে। মূলত বিশ্বজুড়ে তেলের উত্তোলন চাহিদার চেয়ে বেশি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

    ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্যানুযায়ী, ২০২৬ সালে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি গড়ে ৫৬ ডলারে নেমে আসতে পারে। তবে ডয়চে ব্যাংক এ দাম ব্যারেলে গড়ে ৬১ ডলার ৫০ সেন্ট ধরে রেখেছে। ওপেক প্লাস ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে তেল উত্তোলন বাড়ার কারণে বাজারে দাম আরও কমতে পারে।

    ডয়চে ব্যাংকের বিশ্লেষক মাইকেল হুসুয়ে বলেন, ‘বড় দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে পণ্য সরবরাহ ব্যবস্থা সংকটে পড়ছে। বিশেষ করে ইরান ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ জ্বালানি তেলের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

    সংশ্লিষ্টরা মনে করেন, ডলারের বিপরীতে থাই বাতের মতো আঞ্চলিক মুদ্রার বিনিময় হার ও বিশ্ববাজারে চাহিদার পরিবর্তন পণ্যমূল্যকে আবার স্থিতিশীল করতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছি, চুরি করতে না’

    মে 2, 2026
    অর্থনীতি

    বাণিজ্যনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট থেকে মুক্তির রূপরেখা

    মে 2, 2026
    বাণিজ্য

    দেশীয় সাইকেলের বিক্রি এখন ৬০০ কোটি টাকার ঘরে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.