Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজানের বাজারে এখনও আগুন
    বাণিজ্য

    রমজানের বাজারে এখনও আগুন

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রমজান শুরু হলেই নিত্যপণ্যের বাজারে বাড়তি চাপ দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। চাহিদা বেড়ে যাওয়ায় রমজানের শুরুতেই বেগুনের দাম লাফিয়ে ওঠে। এক কেজি বেগুন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতে শুরু করে।

    গতকাল (২৬ ফেব্রুয়ারি) আট রমজান পার হলেও বেগুনের দাম তেমন কমেনি। এখনো বাজারভেদে প্রতি কেজি ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

    শুধু বেগুন নয়, রমজানের বেশিরভাগ প্রয়োজনীয় পণ্যই এখনো চড়া দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

    বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, হাইব্রিড শসা ও ক্ষীরার কেজি ১০০ টাকা, দেশি শসা ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম আরও বেশি—১৬০ থেকে ২০০ টাকা কেজি।

    টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি। লেবুর দাম রমজানের শুরুতে দ্বিগুণ হয়ে যায়। আট দিন পার হলেও লেবুর হালি এখনো ৮০ থেকে ১০০ টাকার নিচে নামেনি।

    বাজারে লেবু, বেগুন, শসা, কাঁচা মরিচ, পেঁয়াজ, সয়াবিন তেল, খেজুর, ছোলা, ডাবলি ও চিনির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম সেভাবে কমেনি।

    এবার দেশে ফল আমদানি বেশি হলেও রমজানের শুরুতে সব ধরনের ফলের দাম বেড়ে যায়। তবে এক সপ্তাহের ব্যবধানে কিছু ফলের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা কমেছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

    রমজানের শুরুতে আপেলের কেজি ছিল ৩৮০ থেকে ৪০০ টাকা, মালটা ৩৪০, কমলা ৩৪০ থেকে ৩৫০, সবুজ আঙুর ৪২০ ও কালো আঙুর ৬০০ টাকা। এখন এসব ফলের দাম কিছুটা কমেছে।

    রাজধানীর টাউন হল বাজারের আফজাল ফল বিতানের স্বত্বাধিকারী মো. আফজাল বলেন, “রমজানে ফলের চাহিদা বেশি থাকে। খেজুরের দাম কমেনি, তবে অন্য কিছু ফল ৩০ থেকে ৫০ টাকা কম দামে বিক্রি করছি।”

    রমজানে সবচেয়ে চাহিদাসম্পন্ন পণ্য খেজুরের দামে তেমন পরিবর্তন নেই।

    • জাহিদি খেজুর: ২৬০ টাকা কেজি

    • বরই খেজুর: ৫০০ থেকে ৫৫০ টাকা

    • দাবাস: ৬০০ টাকা

    • সুক্কারি: ৭০০ থেকে ৮০০ টাকা

    • মরিয়ম: ১,১০০ থেকে ১,১৫০ টাকা

    • আজোয়া: ১,২০০ টাকা

    • মেডজুল: ১,৫০০ থেকে ১,৬০০ টাকা

    রমজান শুরুর সময় ব্রয়লার মুরগির কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছিল। তবে এখন ২০ থেকে ৪০ টাকা কমেছে।

    বর্তমানে ব্রয়লার ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

    হাতিরপুল বাজারের বিক্রেতারা বলছেন, “রমজানের শুরুতে চাহিদা বেশি ছিল, এখন কিছুটা কমেছে। তাই দামও কমেছে।”

    তবে গরু ও খাসির মাংস আগের মতোই ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ডিমের দাম কমে ডজন ১০৫ টাকায় নেমেছে।

    অন্যদিকে মাছের বাজার এখনো চড়া।

    • রুই ও কাতল: ৪০০ থেকে ৬০০ টাকা কেজি

    • কাজলি, ট্যাংরা ও নদীর মাছ: ১,০০০ থেকে ১,২০০ টাকা

    • তেলাপিয়া: ২৩০ থেকে ২৫০ টাকা

    • পাঙাশ: ২৩০ টাকা

    রমজানে পেঁয়াজের ব্যবহার বাড়লেও এবার মৌসুম চলায় দাম কমেছে। আগের তুলনায় ২০ টাকা কমে পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

    আলু ২০ টাকা কেজি।
    আদা ১৬০ থেকে ১৮০ টাকা, আমদানি করা রসুন ২১০ থেকে ২৩০ এবং দেশি রসুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

    সয়াবিন তেল ১৯৫ টাকা লিটার, চিনি ১০০ থেকে ১০৫ টাকা এবং ছোলা ৯০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

    চালের বাজার তুলনামূলক স্থিতিশীল। মিনিকেট ৭০ থেকে ৮৫ টাকা, আটাশ ৬০ থেকে ৬৫ টাকা এবং মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

    আট রমজান পার হলেও অনেক পণ্যের দাম কমেনি। যেভাবে দ্রুত দাম বাড়ে, সেভাবে কমে না—এ অভিযোগ ক্রেতাদের।

    সরবরাহ পর্যাপ্ত থাকলেও বাজারে উচ্চমূল্য বজায় থাকা নিয়ে অসন্তোষ রয়েছে। রমজানের বাকি দিনগুলোতে বাজারে স্বস্তি ফিরবে কি না—এটাই এখন সাধারণ মানুষের বড় প্রশ্ন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

    জুন 27, 2026
    বাণিজ্য

    বিমানবন্দরের চাপ কমাতে কার্গো ভিলেজ স্থাপনের প্রস্তাব

    জুন 25, 2026
    বাণিজ্য

    সংস্কারে চাঙা নন-ব্যাংকিং আর্থিক খাত, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.