Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফেব্রুয়ারির বেতন হয়নি ৫৩% কারখানায়, ঈদ বোনাস দেয়নি ৮৪%
    বাণিজ্য

    ফেব্রুয়ারির বেতন হয়নি ৫৩% কারখানায়, ঈদ বোনাস দেয়নি ৮৪%

    মনিরুজ্জামানUpdated:মার্চ 12, 2026মার্চ 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন চলতি মাসের সাত কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস আজ ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে শিল্প পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, বেতন ও বোনাস পরিশোধের হার এখনও সন্তোষজনক নয়।

    গতকাল বেলা সাড়ে ৩টার মধ্যে দেশের আটটি প্রধান শিল্পাঞ্চলে—আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট—৫২.৬০ শতাংশ কারখানার শ্রমিক ফেব্রুয়ারির বেতন পাননি। একই সময়ে ঈদ বোনাস পরিশোধ হয়নি ৮৩.৯৭ শতাংশ কারখানায়।

    দেশে মোট ১০ হাজার ১০০টি কারখানা আছে। এর মধ্যে ফেব্রুয়ারির বেতন পরিশোধ হয়েছে ৪ হাজার ৭৮৭টি, অর্থাৎ ৪৭.৪০ শতাংশ। বাকি ৫২.৬০ শতাংশ কারখানার শ্রমিক বেতন পাননি। ঈদ বোনাসের ক্ষেত্রে মাত্র ১ হাজার ৬১৯টি কারখানায় বোনাস দেওয়া হয়েছে, যা মোটের ১৬.০৩ শতাংশ। বাকি ৮ হাজার ৪৮১ কারখানায় বোনাস বকেয়া আছে।

    প্রধান পোশাক খাতের সংগঠন বিজিএমইএ–এর ১ হাজার ৫৪২টি সদস্য কারখানার মধ্যে ৮০৬টি কারখানায় বেতন পরিশোধ হয়েছে। বাকি ৭৩৬ কারখানায় বেতন বকেয়া। ঈদ বোনাস দেওয়া হয়েছে ১৫৭টি কারখানায়, বাকি ১ হাজার ৩৮৫টিতে বোনাস বকেয়া।

    অন্য পোশাক খাতের সংগঠন বিকেএমইএ–এর ৬২৭টি কারখানার মধ্যে ১৮৯টিতে বেতন দেওয়া হয়েছে, বাকি ৪৩৮টির বেতন বকেয়া। বোনাস পাওয়া গেছে ৫৪টি কারখানায়, বাকি ৫৭৩টিতে বোনাস বকেয়া। তৈরি পোশাকের কাঁচামাল উৎপাদনকারী বিটিএমএ–এর ৩৩০টি কারখানার মধ্যে ৯৮টিতে বেতন পরিশোধ হয়েছে। বাকি ২৩২টির বেতন বকেয়া। বোনাস পেয়েছে মাত্র ২১টি কারখানা, বাকি ৩০৯টির বোনাস বকেয়া। বেপজা-এর আওতাধীন ৪২৯টি কারখানার মধ্যে ৩৪০টিতে বকেয়া বেতন পরিশোধ হয়েছে। বোনাস পেয়েছে ২০৪টি কারখানা।

    মোট ৭৬ পাটকলের মধ্যে ৬৫টির বেতন দেওয়া হয়েছে। বোনাস পেয়েছে ৩৫টি। এছাড়া অন্যান্য ৭ হাজার ৯৬টি কারখানার মধ্যে ৩ হাজার ২৮৯টিতে বেতন দেওয়া হয়েছে, বাকি ৩ হাজার ৮০৭টিতে বেতন বকেয়া। বোনাস পেয়েছে ১ হাজার ৪৪৮টি, বাকি ৫ হাজার ৯৪৮টির বোনাস বকেয়া।

    ৩ মার্চ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–এর উদ্যোগে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম সভা ও আরএমজি বিষয়ক টিসিসি–এর ২৩তম সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের শ্রম পরিস্থিতি পর্যালোচনা করা হয়, আরএমজি খাতে শ্রমিক অসন্তোষ নিরসন এবং ঈদ উপলক্ষে বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুরির বিষয় আলোচনা করা হয়।

    শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “মালিক ও শ্রমিক পক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে যাতে জনভোগান্তি না হয়। কোনো শ্রমিককে কারণ ছাড়া ছাঁটাই বা লে-অফ করা যাবে না। শ্রমিকদের ঈদের ছুটি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং সাধারণ ছুটির প্রজ্ঞাপনের আলোকে নির্ধারণ করতে হবে।”

    সভায় শ্রমিক প্রতিনিধিরা বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের আহ্বান জানান। তারা সরকারকে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করার প্রস্তাবও দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

    জুন 27, 2026
    বাণিজ্য

    বিমানবন্দরের চাপ কমাতে কার্গো ভিলেজ স্থাপনের প্রস্তাব

    জুন 25, 2026
    বাণিজ্য

    সংস্কারে চাঙা নন-ব্যাংকিং আর্থিক খাত, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.