জাপানের বোনিন দ্বীপপুঞ্জ অঞ্চলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের তথ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
ভূমিকম্পটির গভীরতা, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিংবা এ ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের (জিএফজেড) তথ্য অনুযায়ী, রোববার সকালে ভানুয়াতু দ্বীপপুঞ্জেও ৬.১৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

