Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ সিসা বার বন্ধে আইনি নোটিশ
    আইন আদালত

    ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ সিসা বার বন্ধে আইনি নোটিশ

    মনিরুজ্জামানUpdated:এপ্রিল 15, 2026এপ্রিল 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর অভিজাত এলাকা বনানী ও গুলশান-এ অনুমোদনবিহীন সিসা (শিশা/হুক্কা) বার ও লাউঞ্জ বন্ধে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর নির্দেশনা বাস্তবায়ন এবং মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

    আজ বুধবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান।

    নোটিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর মহাপরিচালক এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

    নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর আওতাধীন বনানী ও গুলশানে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন সিসা বার ও লাউঞ্জ অবাধে পরিচালিত হচ্ছে। অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের আড়ালে মাদক ব্যবসা ও সেবন কার্যক্রমও চালু রয়েছে।

    এতে আরও উল্লেখ করা হয়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবে যথাযথভাবে কার্যকর হচ্ছে না, যা রাষ্ট্রীয় নীতির পরিপন্থি।

    নোটিশে দাবি করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর অনুমোদনবিহীন সিসা ও হুক্কা লাউঞ্জ বন্ধের নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এতে আইনের শাসন ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানহানির মামলায় আত্মসমর্পণে যাচ্ছেন আমির হামজা

    জুন 14, 2026
    আইন আদালত

    রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের হাইকোর্টে আপিল

    জুন 14, 2026
    আন্তর্জাতিক

    ‘আন্তর্জাতিক আইন রক্ষা করা উচিত, এমনকি যখন মিত্ররাও তা ভঙ্গ করে’

    জুন 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.