Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রিভিউ শুনানি ১৭ নভেম্বর
    আইন আদালত

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রিভিউ শুনানি ১৭ নভেম্বর

    সিভি ডেস্কঅক্টোবর 24, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কনটেইনার টার্মিনালের পরিচালনায় বিদেশি কোম্পানির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের লক্ষ্যে বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা তিনটি পৃথক রিভিউ আবেদনের শুনানি আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

    বিএনপি, জামায়াতে ইসলামী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পক্ষ থেকে এই রায়ের পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ অক্টোবর এই আবেদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এর আগে, ২৫ আগস্ট সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি একই রকমের আবেদন করেন। বুধবার জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও আবেদনটি দাখিল করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    ১৯৯৬ সালে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়েছিল। ১৯৯৮ সালে, এই সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দাখিল করেন অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিন আইনজীবী। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে। এরপর ২০০৫ সালে ওই রায়ের বিরুদ্ধে আপিলের প্রক্রিয়া শুরু হয়।

    ২০১১ সালের ১০ মে, আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয়। এই রায়ের পর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ কয়েকটি বিষয়ে পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় এবং এর পরের দিনই গেজেট প্রকাশিত হয়।

    এখন দেশবাসীর নজর ১৭ নভেম্বরের শুনানিতে। রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এই শুনানি কিভাবে দেশের আগামী রাজনৈতিক দৃশ্যপট নির্ধারণ করবে, সেটাই এখন দেখার বিষয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে বোমা হামলা করেছিল—আমি পালিয়ে যাইনি

    এপ্রিল 30, 2026
    আন্তর্জাতিক

    ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ ইইউ, বিশ্বব্যাপী অপ্রাসঙ্গিকতা প্রমাণ করছে

    এপ্রিল 30, 2026
    অর্থনীতি

    বিয়ের খরচে স্বস্তি দিবে “বিবাহ ঋণ”—কী এই ঋণ, কারা পাবেন?

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.