Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন রূপে ফিরবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
    আইন আদালত

    নতুন রূপে ফিরবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    ইভান মাহমুদনভেম্বর 3, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার। এরই মধ্যে নতুন করে সেজেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদমে শুরু হয় সংস্কার কাজ। সেই থেকে ২২০ জন শ্রমিক রাত-দিন কাজ করে যাচ্ছেন।

    দু-তিন দিনের মধ্যে সংস্কার কাজ শেষে নতুন রূপে ফিরবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সংস্কার কাজ শেষে ভবনটি যে রূপে দেখা যাবে তার ছবি ফেসবুকে পোস্ট করেন।

    ঝুঁকিপূর্ণ বিবেচনায় আওয়ামী লীগ সরকারের আমলে শত বছরের পুরোনো এই ভবন থেকে সরিয়ে নেওয়া হয় অপরাধ ট্রাইব্যুনাল। পাশেই টিনশেড স্থাপনা তৈরি করে সেখানেই করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। টিনশেড স্থাপনাতেই চলে আসছিল বিচারকাজ।ট্রাইব্যুনাল সংলগ্ন বাগানও নতুনভাবে সাজানো হচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই সংস্কার কাজের সার্বিক তদারকি করা হচ্ছে। এরই মধ্যে কয়েক দফায় সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

    শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই-আগস্ট গণহত্যার বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে টিনশেড স্থাপনাতে বিচারকাজ শুরু হয়েছে। তবে ট্রাইব্যুনালের অবকাঠামো আন্তর্জাতিক মানের করতে পুরোনো ভবনটি সংস্কারের সিদ্ধান্ত নেয় অন্তবর্তীকালীন সরকার।

    ১৯০৫ সালে ‘গভর্নর হাউজ’ হিসেবে যাত্রা শুরু করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমলে ‘ঢাকা হাইকোর্ট’ নামে পরিচিত ছিল। ২০১০ সাল থেকে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেয়ার জালিয়াতিতে ঢাকা ব্যাংকের চার কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

    আগস্ট 8, 2026
    আইন আদালত

    ১/১১-এর সময় আয়নাঘরে বন্দি ছিলেন তারেক রহমান: চিফ প্রসিকিউটর

    আগস্ট 8, 2026
    মতামত

    কেন লাতিন আমেরিকা ‘ইসরায়েলের উগ্রপন্থীদের’ আঁতুড়ঘরে পরিণত হচ্ছে?

    আগস্ট 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.