Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সংবিধান সংস্কারে বিচার বিভাগের আওতায় কারাগার ও তদন্ত সংস্থা নেওয়ার প্রস্তাব
    আইন আদালত

    সংবিধান সংস্কারে বিচার বিভাগের আওতায় কারাগার ও তদন্ত সংস্থা নেওয়ার প্রস্তাব

    ইভান মাহমুদNovember 15, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গতকাল বৃহস্পতিবার সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞরা। অপরাধ তদন্ত ও কারাগারকে বিচার বিভাগের আওতায় নেওয়া, বৈদেশিক চুক্তির ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা না করা এবং স্থানীয় ব্যবস্থাকে শক্তিশালী করতে সংসদ সদস্যদের ক্ষমতা হ্রাস করার পরামর্শ দিয়েছেন তারা। বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞরা আরও বলেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিংয়ের সুযোগ রাখা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করারও পরামর্শ দেন।

    জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে শুরুতেই পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। এতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কবি হাসান হাফিজ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর পক্ষে সাংগঠনিক সম্পাদক ডা. সায়ীদ মেহবুব ইল কাদের, ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ (ডিপিপিএইচ)-এর পক্ষে সহসভাপতি ডা. ফায়জুল হাকিম ও সদস্য ডা. মো. হারুন অর রশিদ অংশ নেন।

    এরপর সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বসে কমিশন। এ পর্যায়ে বিচারপতি এম এ মতিন, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, অধ্যাপক কে এম শামসুদ্দিন মাহমুদ ও আইন কমিশনের উপদেষ্টা এ কে মোহাম্মদ হোসেন অংশ নেন। অন্যদিকে সংস্কার কমিশনের পক্ষে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ, কমিশন সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মো. ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ সভাগুলোয় উপস্থিত ছিলেন।

    সূত্র জানায়, বৈঠকে বিচারপতি এম এ মতিন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের পরামর্শ দেন। এ ছাড়া সংসদে এমপিদের ‘ফ্লোর ক্রসিং’য়ের সুযোগ রাখার পরামর্শ দেন তিনি। সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার কথা বলেন। বিদ্যমান সংবিধানে যেসব ইতিবাচক বিষয় রয়েছে সেগুলো বহাল রাখার কথাও বলেন এই বিচারপতি।

    সূত্র জানায়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক ডা. সায়ীদ মেহবুব ইল কাদের বিদ্যমান সংবিধানের অনেক অনুচ্ছেদ নিয়ে কথা বলেন। তিনি বলেন, বিদ্যমান সংবিধানের ৬-এর ২ অনুচ্ছেদে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি রয়েছে। সেখানে জাতি ও নাগরিক উভয় ক্ষেত্রে বাংলাদেশি করতে হবে। ৭ এর ক এবং খ অনুচ্ছেদ রহিত করার দাবি জানান তিনি। তিনি ১৮ অনুচ্ছেদ সংশোধন করে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য বলেন। একই সঙ্গে স্বাস্থ্য কমিশন গঠনের পরামর্শও দেন এই পেশাজীবী নেতা। তিনি বলেন, ২২ অনুচ্ছেদে বিচার বিভাগ স্বাধীনের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে তা নেই। এটি নিশ্চিত করতে হবে।

    সংবিধান বিশেষজ্ঞ হিসেবে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের একটি চ্যাপ্টার রয়েছে। সেখানে ১৮টি মৌলিক অধিকারের জন্য আবার ১৫টি শর্ত দেওয়া হয়েছে। এসব মৌলিক অধিকারকে শর্তমুক্ত করতে হবে। মানুষের মৌলিক অধিকারকে সঠিকভাবে যুক্ত করতে হবে। নাগরিক অধিকার রক্ষায় জোর দিয়ে প্রতিটি জেলায় নাগরিক অধিকার আদালত গঠনের পরামর্শ দেন তিনি। বিদ্যমান সংবিধানে ১৫২ অনুচ্ছেদে থাকা রাষ্ট্র ও সরকার একই আছে। সে জন্য রাষ্ট্র ও সরকারকে আলাদা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথাও বলেন তিনি।

    মতবিনিময় সভার বিষয়ে জানতে চাইলে ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. সায়ীদ মেহবুব ইল কাদের বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে বিদ্যমান সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে কথা বলেছি। বিশেষ করে সংবিধানের ৬ এর ২ অনুচ্ছেদ, ৭ এর ক এবং খ, ১৮ অনুচ্ছেদ, ২২ অনুচ্ছেদ, ৩৩ এর ৪, এবং ৪৬ অনুচ্ছেদ নিয়ে কথা বলেছি। সংবিধানে থাকা দায়মুক্তির বিধান নিয়েও পরামর্শ দিয়েছি। এ ছাড়া একই ব্যক্তি যাতে পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে না পারে, নির্দলীয় সরকার ব্যবস্থা বহাল, বিচারপতিদের অপসারণের পর আর কোথাও যেন পদায়ন না হয়, অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে সংসদ সদস্যদের ক্ষমতা হ্রাস করার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

    পেশাজীবী নেতা আরও বলেন, সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু জনগণের জন্য চিকিৎসাকে আইন দ্বারা নিশ্চিত করা হয়নি। জনগণের স্বাস্থ্যের অধিকারকে নিশ্চিত করা হয়নি। রাষ্ট্রকে জনগণের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে। এটি নতুন সংবিধানে উল্লেখ করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অর্থশক্তি দখল করছে রাজনৈতিক ক্ষমতা

    January 14, 2026
    আন্তর্জাতিক

    ইরানে বারবার বিক্ষোভ সত্ত্বেও শাসকগোষ্ঠী কীভাবে টিকে থাকে?

    January 14, 2026
    অর্থনীতি

    ক্ষমতা বদলের সঙ্গে বদলাবে কি দেশের অর্থনীতি?

    January 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.