Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাত বছরের সাজা এড়াতে, ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি
    আইন আদালত

    সাত বছরের সাজা এড়াতে, ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 29, 2026আগস্ট 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক-

    দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের মুলাদী থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন বেপারীর (৩৪)। অবশেষে র‌্যাব-৮ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার সকালে র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাব-৮ এর সদর কোম্পানি, বরিশাল এবং র‌্যাব-১০ এর সদর কোম্পানি কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত ২৭ আগস্ট বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় অভিযান পরিচালনা করেন।

    এ সময় বরিশাল জেলার মুলাদী থানার অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল হোসেন বেপারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল হোসেন বরিশালের মুলাদী থানার চর বাটামারা এলাকার মৃত আব্দুল ওয়াহেদ বেপারীর ছেলে।

    র‌্যাবের তথ্যমতে, কামাল হোসেন বেপারীর বিরুদ্ধে মুলাদী থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলা পরবর্তীতে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয় (মামলার নম্বর ১৮ (০৯)১৬)।

    মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক তাকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি (কামাল) দীর্ঘ দশ বছর ধরে পলাতক ছিলো। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ বরিশালের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে।

    অভিযান শেষে গ্রেপ্তারকৃত মো. কামাল হোসেন বেপারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    তিশার বিরুদ্ধে প্রতারণা-হুমকির অভিযোগ, প্রমাণ মেলেনি

    আগস্ট 29, 2026
    অপরাধ

    বিড়ালকে খাবার দেওয়ায় ডিওএইচএসে ৪ বাসিন্দাকে মারধরের অভিযোগ, তদন্ত শুরু

    আগস্ট 29, 2026
    অপরাধ

    বিএনপিকে চাঁদা না দেওয়ায় হুমকি-মানসিক নির্যাতন, অফিসেই স্ট্রোকে মৃত্যু কারখানা ম্যানেজারের

    আগস্ট 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.