Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 31, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট
    আইন আদালত

    রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট

    নিউজ ডেস্কআগস্ট 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কনটেইনার টার্মিনালের পরিচালনায় বিদেশি কোম্পানির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দণ্ডবিধির ১২৪এ ধারা, অর্থাৎ রাষ্ট্রদ্রোহের আইনকে সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার (৩১ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

    এর আগে দণ্ডবিধির ১২৪এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান। রিটে ধারাটিকে সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়।

    রিট আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহের এই আইন নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করে। সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের অধিকারও একজন নাগরিকের মৌলিক অধিকারের অংশ।

    আবেদনে আরও বলা হয়, রাষ্ট্রদ্রোহের বিধানটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আইন। স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে তৎকালীন শাসকেরা এ ধরনের আইন প্রণয়ন করেছিল। ফলে স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের সঙ্গে এ বিধান অসামঞ্জস্যপূর্ণ।

    রিটে দাবি করা হয়, দণ্ডবিধির ১২৪এ ধারা সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদে নিশ্চিত করা মৌলিক অধিকারের পরিপন্থি।

    দণ্ডবিধির ১২৪এ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি লিখিত বা মৌখিক কথা, চিহ্ন, দৃশ্যমান প্রতীক বা অন্য কোনো উপায়ে বাংলাদেশের আইন অনুযায়ী বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ বা বৈরিতা সৃষ্টি বা সৃষ্টির চেষ্টা করলে তিনি শাস্তিযোগ্য হবেন। এ অপরাধে যাবজ্জীবন অথবা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

    তবে ধারাটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি সোমবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    রাজধানীতে ৯ ‘নীরব এলাকা’ ঘোষণাতেই সীমাবদ্ধ, বাস্তবে কানে তালা লাগে

    আগস্ট 31, 2026
    অপরাধ

    নারায়ণগঞ্জে ভূমি অফিসে আগাম হাজিরায় প্রতিমন্ত্রীর ক্ষোভ

    আগস্ট 31, 2026
    আইন আদালত

    বিপ্লব বড়ুয়া ও স্বজনদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    আগস্ট 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.