Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন
    অপরাধ

    বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 13, 2026সেপ্টেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এক মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং অভিনেত্রী-মডেল শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষকে এবার ঢাকার আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

    রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে এ মামলার শুনানি হয়। শুনানি শেষে তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

    এদিন কারাগার থেকে মিষ্টি সুভাষকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার পর তাকে কাঠগড়ায় নেওয়ার সময় হাজতখানা থেকে বের হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে পুলিশ সদস্যরা তাকে ধরে আবার হাজতখানায় নিয়ে যান। কিছুক্ষণ পর সুস্থ বোধ করলে তাকে পুনরায় আদালতের কাঠগড়ায় নেওয়া হয়।

    শুনানির সময় আদালতের কাছে কথা বলার অনুমতি চান মিষ্টি সুভাষ। অনুমতি পেয়ে নিজের বিরুদ্ধে করা মামলাগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

    বিচারকের উদ্দেশে মিষ্টি সুভাষ বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি। বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’

    মামলাটিতে তাকে গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী। তবে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

    মামলার নথি অনুযায়ী, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় মিষ্টি সুভাষকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে চারটি মামলায় জামিন পেয়েছেন তিনি।

    জামিন পাওয়ার পর কারামুক্তির প্রক্রিয়া চলার মধ্যেই আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেয় পুলিশ।

    গত ৯ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান কারাগারে থাকা মিষ্টি সুভাষকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনটি আমলে নিয়ে তার উপস্থিতিতে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

    নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    এলএনজি বাণিজ্যে ৫ কোম্পানির সিন্ডিকেট, প্রতি কার্গোতে ৪০ লাখ ডলার ক্ষতি

    সেপ্টেম্বর 13, 2026
    অপরাধ

    আশুগঞ্জ পাওয়ার স্টেশনে তিন বছরে ৯ হাজার ৬৯৭ কোটি টাকার অনিয়ম

    সেপ্টেম্বর 13, 2026
    আইন আদালত

    নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দের নির্দেশ দিল আদালত

    সেপ্টেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.