Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বামীর পুরুষাঙ্গ কাটার মামলায় স্ত্রীর ৭ বছরের সাজা
    আইন আদালত

    স্বামীর পুরুষাঙ্গ কাটার মামলায় স্ত্রীর ৭ বছরের সাজা

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বংশালের কসাইটুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটার মামলায় মোসা. রুমা আক্তারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

    তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে। ফলে রুমাকে সর্বোচ্চ চার বছর কারাগারে থাকতে হবে।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই রায় দেন। বাদীপক্ষের আইনজীবী আতাউর রহমান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন।

    রায়ের তথ্য অনুযায়ী, কাঁচি দিয়ে আঘাত করার অপরাধে রুমাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও এক মাস কারাগারে থাকতে হবে।

    গুরুতর আঘাতের অপরাধে আদালত তাঁকে আরও চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা না দিলে এই ধারায়ও আরও এক মাস কারাভোগ করতে হবে।

    আদালত দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

    খাবার নিয়ে কথা কাটাকাটি

    মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুনে সিয়াম ও রুমার বিয়ে হয়। এরপর তাঁরা বংশালের কসাইটুলী এলাকায় আলাদা বাসায় থাকতেন। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে বাইরে থেকে খাবার খেয়ে বাসায় ফেরেন সিয়াম। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।

    পরদিন ১৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে সিয়াম ঘুমিয়ে ছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, ওই সময় রুমা কাপড় কাটার কাঁচি দিয়ে তাঁর পুরুষাঙ্গের একটি অংশ কেটে দেন।

    এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে সিয়ামের বাঁ হাতের বৃদ্ধ আঙুলেও রক্তাক্ত জখম হয়।

    যেভাবে শুরু হয় বিচার

    ঘটনার দিনই সিয়ামের বাবা বংশাল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন বংশাল থানার উপপরিদর্শক ফেরদৌস আলম। তদন্ত শেষে ২০২৫ সালের ৫ মে তিনি রুমাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

    ১০ নভেম্বর রুমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

    বিচার চলাকালে আদালত ১১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য নেন। রুমাও নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১৫ বছরে পাচার ২৮ লাখ কোটি টাকা, অর্থ ফেরাতে তৎপর সরকার: রাষ্ট্রপতি

    নভেম্বর 28, 2026
    অপরাধ

    মোরগ পোলাওয়ের ফাঁদে অচেতন প্রহরী, ধানমন্ডিতে সোনার দোকান সাফ

    নভেম্বর 28, 2026
    অপরাধ

    চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.