Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রামে সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর
    আইন আদালত

    চট্টগ্রামে সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর

    এফ. আর. ইমরাননভেম্বর 26, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন মঙ্গলবার নামঞ্জুর করেছেন চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত। সকাল ১০টা ৫০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

    চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে গত ৩১ অক্টোবর বিএনপি নেতা (পরে বহিষ্কৃত) ফিরোজ খান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ১৯ জনকে আসামি করা হয়।

    মামলার প্রেক্ষাপট-

    অভিযোগে বলা হয়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে। পতাকাটি সেখানে স্থায়ীভাবে রয়ে যায়। পরে ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে লালদীঘির মাঠে আয়োজিত মহাসমাবেশের দিন চন্দন কুমার ধরসহ ৯ জনের ইন্ধনে বাকি আসামিরা জিরো পয়েন্ট স্তম্ভ এবং তার আশপাশে ইসকন গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে।

    জাতীয় পতাকার সঙ্গে ধর্মীয় পতাকা স্থাপনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মামলার অভিযোগপত্রে এসব ঘটনা উল্লেখ করা হয়েছে।

    ইসকন নেতার প্রতিক্রিয়া-

    মামলার পর ইসকনের প্রবর্তক ধাম অফিশিয়াল ফেসবুক পেজে চিন্ময় কৃষ্ণ দাস একটি ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি মামলাটিকে সনাতন সম্প্রদায়ের আট দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র বলে আখ্যা দেন।

    তার ভাষায়- ‘৫ আগস্টের পর সনাতনীদের ওপর চালানো হামলা-নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন। এটি কোনোভাবেই সরকারের বা রাষ্ট্রের বিরুদ্ধে নয়। আমাদের দাবি মানবিক ও ন্যায্য।’

    সমাবেশ ও জনগণের উদ্বেগ-

    ২৫ অক্টোবর অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ অংশ নেন। তবে ধর্মীয় পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের একাংশ সনাতনীদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতীয় প্রতীকের প্রতি অবমাননার অভিযোগ এনে তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুরের ঘটনায় সনাতনীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটি শান্তিপূর্ণ আন্দোলনের ওপর দমনমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় প্রতীকের প্রতি সম্মান রক্ষার প্রয়াস হিসেবে উপস্থাপন করা হয়েছে।

    পরবর্তী পদক্ষেপ-

    আদালতের এই রায় নিয়ে আইনজীবীরা পরবর্তী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছেন। অন্যদিকে, মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

    চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের বিষয়টি দেশে চলমান সাম্প্রতিক রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার এক জ্বলন্ত উদাহরণ। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে এখন সর্বমহলে আলোচনা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    মূল্যস্ফীতি বাড়ছে তাহলে বেতন কেন বাড়ানো হবে না?

    নভেম্বর 16, 2026
    আইন আদালত

    রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধরের অভিযোগ, আটক ৪

    নভেম্বর 16, 2026
    আইন আদালত

    বছরে সড়কে প্রাণ যায় হাজারো মানুষের, স্মরণ দিবসে নিরাপত্তা আইন প্রণয়নের দাবি

    নভেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.