Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’- হত্যা মামলায় আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর
    আইন আদালত

    ‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’- হত্যা মামলায় আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর

    নিউজ ডেস্কনভেম্বর 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নতুন করে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ দীপের আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। এর আগে গত ৩১ অক্টোবর তাঁকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।

    রিমান্ড শেষে কড়া নিরাপত্তার মধ্যে ২৩ বছর বয়সী দীপকে বিকেলে এজলাসে হাজির করা হয়। আদালতে জমা দেওয়া পুলিশের ফরোয়ার্ডিং আবেদনে বলা হয়, গত চার দিনের রিমান্ডে ঘটনার বিষয়ে নানা কৌশল অবলম্বন করে দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    জিজ্ঞাসাবাদে দীপ জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তিনি তাহসিফকে উত্তরার বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাহসিফ, দীপ ও আরেক আসামি জেরিকা তাসনিম দিশা একসঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে দিশা বাসায় চলে যান। এরপর তাহসিফ ও দীপ রাত ১২টা ৪০ মিনিটের দিকে টঙ্গীর মাজারবস্তিতে পৌঁছান এবং বস্তির ভেতর দিয়ে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যান। সেখানে কয়েকজনকে দেখে তাঁরা আলাদা হয়ে যান বলে দীপ জিজ্ঞাসাবাদে জানান।

    আবেদনে বলা হয়, দীপ ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই চলছে। তবে তিনি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান এবং নীরব থাকেন।

    পুলিশ আদালতকে জানায়, ঘটনার দিন তাহসিফ, দীপ ও দিশা একসঙ্গে ঘোরাফেরা করেন এবং বিভিন্ন রেস্তোরাঁয় খাবার খান। এ পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, মৃত্যুর আগে তাহসিফ শেষবারের মতো ওই দুজনের সঙ্গেই ছিলেন। গ্রেপ্তার দীপ ও দিশা কোনো না কোনোভাবে এ মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও আদালতকে জানানো হয়।

    আবেদনে আরও বলা হয়, দীপ জামিনে মুক্তি পেলে পালিয়ে যেতে পারেন, ফলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। মামলার মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং আরও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন বলে পুলিশ উল্লেখ করে।

    পুলিশ মনে করছে, জিজ্ঞাসাবাদে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দীপের উপস্থিতি যাচাই ও বিশ্লেষণ করা প্রয়োজন। পাশাপাশি তাহসিফের সঙ্গে দীপ নেস্ট রেস্তোরাঁ থেকে কিছু সময়ের জন্য বাইরে গিয়ে ১৫ থেকে ২০ মিনিট কোথায় যোগাযোগ করেছেন, তাও খতিয়ে দেখা দরকার। সংশ্লিষ্টদের মোবাইল ফোনের কল রেকর্ড পর্যালোচনা, আলামত উদ্ধার এবং হত্যার উদ্দেশ্য ও স্থান নির্ধারণে দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও আবেদনে বলা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

    নভেম্বর 3, 2026
    আইন আদালত

    সমুদ্রে তেল থেকে ক্ষতি, তিন আন্তর্জাতিক চুক্তিতে যোগ দিয়েও বাংলাদেশের সামনে রয়ে গেছে বড় প্রশ্ন

    নভেম্বর 3, 2026
    আইন আদালত

    ‘আওয়ামী লীগের দোসর’ বলে ৫০ লাখ টাকা দাবি ‘সমন্বয়কের’: ১০ লাখ নিয়ে বাকি ৪০ লাখ নিতে গিয়ে ধরা

    নভেম্বর 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.