Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রিমান্ডে আনিসুল হকের ৫২ দিন এবং মামুনের ৯২ দিনের
    আইন আদালত

    রিমান্ডে আনিসুল হকের ৫২ দিন এবং মামুনের ৯২ দিনের

    ইভান মাহমুদমার্চ 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রিমান্ডে আনিসুল হকের ৫২ দিন এবং মামুনের ৯২ দিনের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার আদালত বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে। পুলিশ কর্তৃক দায়ের করা আবেদন এবং আদালত-সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আদালত আজ (বুধবার) একাধিক আসামির রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন।

    মোহাম্মদপুর থানায় দায়ের করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আনিসুল হক গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন। এখন পর্যন্ত বিভিন্ন থানায় মোট ৫২ দিন রিমান্ড মঞ্জুর হয়েছে তার বিরুদ্ধে।

    যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। দীপু মনিকে ১৯ আগস্ট গ্রেপ্তার করা হয় এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গত বছরের ২২ আগস্ট গ্রেপ্তার হওয়া রাশেদ খান মেননের বিরুদ্ধে ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ২৬ আগস্ট গ্রেপ্তার হওয়া ইনুর বিরুদ্ধে ৪০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

    এছাড়া, যাত্রাবাড়ী থানায় দায়ের করা সায়েম হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আবদুল্লাহ আল–মামুন ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে ৯২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

    মোহাম্মদপুর থানায় দায়ের করা অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। সাদেক খান ২৪ আগস্ট গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

    এছাড়া, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

    আজ সকালে সাড়ে আটটার পর এসব আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে পৃথক মামলায় তাঁদের রিমান্ডের আবেদনটি শুনানি শেষে আদালত অনুমতি প্রদান করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সন্তান না হলেই কি স্ত্রীকে ছুড়ে ফেলা যায়? ইসলাম ও আইন কী বলে?

    নভেম্বর 8, 2026
    মতামত

    দ্য হ্যাপি লয়ার: সাফল্যের মোহ, বাংলাদেশের বাস্তবতা ও সুখের সন্ধান

    নভেম্বর 8, 2026
    আইন আদালত

    শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

    নভেম্বর 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.