যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে অ্যাপলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে প্রযুক্তি জায়ান্টটি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে অভিযুক্ত। ক্যালিফোর্নিয়ার সান জোসে গত সপ্তাহে এই মামলা দায়ের হয়।
মামলায় অভিযোগ করা হয় যে, অ্যাপল তাদের বিজ্ঞাপনে অত্যাধুনিক এআই ফিচারের প্রতিশ্রুতি দিলেও- সেই ফিচারগুলো ব্যবহারকারীরা তাদের আইফোন এবং অন্যান্য ডিভাইসে পাননি। গ্রাহকরা এই বিজ্ঞাপন দেখে নতুন ডিভাইস কেনার জন্য আকৃষ্ট হলেও- অ্যাপল ইন্টেলিজেন্স সক্ষম যেসব সুবিধা পাওয়ার আশা করেছিলেন, সেগুলি বাস্তবে পাওয়া যায়নি।
মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে এবং অ্যাপলের কর্মকাণ্ডকে ভোক্তাদের সঙ্গে প্রতারণা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই মামলাটি বিভিন্ন সংবাদমাধ্যম ও বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে গুরুত্ব পেয়েছে।

