Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Dec 5, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডা. জুবাইদার ৩ বছরের কারাদণ্ড বাতিল চেয়ে আপিলের শুনানি আগামী ২৬ মে
    আইন আদালত

    ডা. জুবাইদার ৩ বছরের কারাদণ্ড বাতিল চেয়ে আপিলের শুনানি আগামী ২৬ মে

    ইভান মাহমুদMay 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডা. জুবাইদার ৩ বছরের কারাদণ্ড বাতিল চেয়ে আপিলের শুনানি আগামী ২৬ মে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড বাতিল চেয়ে করা আপিলের শুনানি আগামী ২৬ মে পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।

    আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঞা, ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

    এর আগে, গত ১৪ মে হাইকোর্ট ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল গ্রহণ করেন। সেই সঙ্গে মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে আদালতের দেওয়া জরিমানার আদেশ স্থগিত করা হয় এবং তাঁকে জামিন দেওয়া হয়।

    ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ ছিল, তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপনের মাধ্যমে দুর্নীতি করেছেন।

    দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে ৯ বছর এবং ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    ডা. জুবাইদা রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন, যা এখন বিচারাধীন। আদালতের পরবর্তী শুনানিতে তাঁর সাজা বহাল থাকবে কি না, নাকি বাতিল হবে—সে বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মান্নার বিরুদ্ধে ৩৮ কোটি টাকার খেলাপি ঋণের নোটিশ

    December 5, 2025
    আইন আদালত

    পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

    December 5, 2025
    আইন আদালত

    প্রতারণা এড়াতে জানুন সম্পত্তি হস্তান্তর আইন

    December 4, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.