Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী ২৮ জুন
    আইন আদালত

    আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী ২৮ জুন

    মনিরুজ্জামানজুন 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী ২৮ জুন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষাকে সামনে রেখে প্রার্থীদের প্রস্তুতিতে সহায়তা করতে ধারাবাহিকভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের পঞ্চম পর্বে আলোচনায় রয়েছে ‘বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২  বিষয়ক প্রস্তুতির কৌশল। পরামর্শ দিয়েছেন ঢাকা জজকোর্টের আইনজীবী রিয়াজুর রহমান।

    বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ একটি বাস্তবভিত্তিক ও পেশাজীবনে বহুল ব্যবহৃত আইন, যা আইনজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইন থেকে লিখিত পরীক্ষায় দুটি প্রশ্ন আসবে, যার মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বরাদ্দ থাকবে ১০ নম্বর। প্রশ্নপত্রের কাঠামো বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি খুবই গুরুত্বের সঙ্গে অধ্যয়ন করা প্রয়োজন।

    এই আইনে বার কাউন্সিলের গঠনপ্রক্রিয়া, কার্যবলি, সদস্য নির্বাচনের নিয়মাবলি, বিভিন্ন কমিটি ও তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বলা আছে। পরীক্ষার্থীদের উচিত এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখা। বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য বোঝাও অত্যন্ত জরুরি, কারণ এ ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে। এ ছাড়া বার ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলি, আইনজীবীদের পেশাগত অসদাচরণ এবং এ জন্য প্রযোজ্য শাস্তিমূলক ব্যবস্থা এসব বিষয় গভীরভাবে অনুধাবন করতে হবে। আইনজীবীদের বিরুদ্ধে সুয়োমোটো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা, অনুসন্ধানের প্রক্রিয়া এবং একজন আইনজীবী অপর আইনজীবীর বিরুদ্ধে কীভাবে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে পারেন এসব প্রশ্ন পরীক্ষায় নিয়মিত উঠে আসে। ।

    রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে পেশাগত বিধি ও নীতিমালার আলোকে আইনজীবীর বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিশ্লেষণ চাওয়া হয়। যেমন আদালতের প্রতি, মক্কেলের প্রতি, সহকর্মীদের প্রতি এবং জনসাধারণের প্রতি আইনজীবীর আচরণ কেমন হওয়া উচিত, তা ব্যাখ্যা করতে বলা হয়ে থাকে। বর্তমানে ঢাকা বারসহ দেশের কয়েকটি বার অ্যাসোসিয়েশনে এডহক কমিটি রয়েছে। তাই এডহক বার কাউন্সিলের গঠন ও কার্যক্রম সম্পর্কেও পরিষ্কার ধারণা রাখা প্রয়োজন, কারণ এ বিষয়েও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

    অনেক সময় পরীক্ষায় আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়েরসংক্রান্ত একটি মুসাবিদা লিখতে বলা হয়। এজন্য এ ধরনের মুসাবিদা নিয়মিত অনুশীলন করতে হবে। মনে রাখতে হবে, মামলার মুসাবিদা ও আইনজীবীর বিরুদ্ধে অভিযোগের মুসাবিদার ধরন আলাদা। একটি ভালো মানের বই থেকে নির্ভরযোগ্য ফরমেট দেখে নিয়মিত প্র্যাকটিস করলে এ অংশে ভালো করা সম্ভব।

    সর্বোপরি, বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ ও সমাধান অত্যন্ত জরুরি। এ আইন থেকে পূর্বের অনেক প্রশ্নই পরীক্ষায় পুনরাবৃত্তি হয়েছে। তাই যারা ভালো প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এ বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ, লিখিত পরীক্ষায় ১০ নম্বরের এই অংশটিই পাস করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শুধু সনদধারী নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেমন আইনজীবী প্রয়োজন?

    জুন 21, 2026
    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.