Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩ মাসে দুদকের অভিযানে ২৭১১ কোটি টাকার সম্পদ ফ্রিজ
    আইন আদালত

    ৩ মাসে দুদকের অভিযানে ২৭১১ কোটি টাকার সম্পদ ফ্রিজ

    সিভি ডেস্কজুন 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুদকে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অবরুদ্ধ ও ক্রোক করেছে। কমিশনের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট জানায়, এই সময়ে আদালতের আদেশ অনুযায়ী মোট ২ হাজার ৭১১ কোটি ২ লাখ টাকার অস্থাবর সম্পদ অবরুদ্ধ (ফ্রিজ) এবং ১৯০ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক (অ্যাটাচ) করা হয়েছে।

    স্থাবর সম্পদের তালিকা

    দেশের অভ্যন্তরে ক্রোক করা স্থাবর সম্পদের মোট মূল্য ১৬৬ কোটি ২ লাখ ৪৬ হাজার ৮৬১ টাকা। এর মধ্যে রয়েছে:

    • ৪৫১.০৪৮ একর ও ১৪৫.০১৪ কাঠা জমি, আনুমানিক মূল্য ৮৪ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ৯০৯ টাকা
    • ৩৯টি বাড়ি ও ভবন, মূল্য ৩৫ কোটি ২৩ লাখ ৪৯ হাজার ৫০৬ টাকা
    • ৫২টি ফ্ল্যাট, মূল্য ২২ কোটি ৮৬ লাখ ১০ হাজার ৫৫৮ টাকা
    • ১০টি প্লট, মূল্য ১২ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৯১৫ টাকা
    • ১টি মার্কেট, মূল্য ৪২ লাখ ৭৯ হাজার ৪২ টাকা
    • ৫টি দোকান, মূল্য ৮৮ লাখ ১৪ হাজার ৮৪৭ টাকা
    • ১৬টি গাড়ি, মূল্য ৬ কোটি ৫৮ লাখ ২৬ হাজার ২৪০ টাকা
    • ৪টি কমার্শিয়াল স্পেস, মূল্য ৩ কোটি ৩২ লাখ ২২ হাজার ৮৪৪ টাকা

    বিদেশে ক্রোক করা দুটি ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে ২৪ কোটি ৮ লাখ টাকা।

    অস্থাবর সম্পদের বিবরণ

    অবরুদ্ধ করা অস্থাবর সম্পদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো:

    • ৭২৬টি ব্যাংক হিসাব, মোট অর্থ ২ হাজার ৫১২ কোটি ১১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা
    • ৭১টি সঞ্চয়পত্র ও বন্ড, মূল্য ৯৪ কোটি ৭২ লাখ ৪১ হাজার ১৪ টাকা
    • ৮ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৭০টি শেয়ার ও দুটি কোম্পানির শেয়ার, মোট মূল্য ১০১ কোটি ২১ লাখ ১ হাজার ৮৯৮ টাকা
    • তিনটি লকার, যার মধ্যে একটি থেকে উদ্ধার হয়েছে ৭ লাখ টাকা, বাকি দুটি খালি

    অস্থাবর সম্পদ মিলিয়ে মোট অবরুদ্ধ অর্থের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৭১১ কোটি ২ লাখ ৫ হাজার ৯১ টাকা।

    এছাড়া, বিদেশে থাকা ১২টি কোম্পানির অস্থাবর সম্পদের বিপরীতে ২৭ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

    দুদক সূত্র জানায়, এসব সম্পদ অবরুদ্ধ ও ক্রোকে মোট ৯৬টি আদালতের আদেশ অনুসরণ করা হয়েছে। এর মধ্যে ৪২টি আদেশে স্থাবর সম্পদ ক্রোক এবং ৫৪টি আদেশে অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শুধু সনদধারী নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেমন আইনজীবী প্রয়োজন?

    জুন 21, 2026
    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.