Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেখ হাসিনার পরিবারের ৭ সদস্যের বিচার শুরু
    আইন আদালত

    শেখ হাসিনার পরিবারের ৭ সদস্যের বিচার শুরু

    মনিরুজ্জামানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শেখ হাসিনার পরিবারের ৭ সদস্যের বিচার শুরু
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ছয়টি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সাত সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

    আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার দুটি বিশেষ জজ আদালত এই আদেশ দেন। বিশেষ জজ আদালত-৫–এর বিচারক আবদুল্লাহ আল মামুন এবং বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম আলাদাভাবে এ আদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম ও সুলতান মাহমুদ। এ ছাড়া পিপি তরিকুল ইসলামও অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১১ ও ১৩ আগস্ট এসব মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

    অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা হলেন—ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)।

    পিপি তরিকুল ইসলাম জানান, পৃথক ছয়টি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে দুদকের পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে ২০২৪ সালের ২০ জুলাই এই মামলাগুলো ঢাকার বিশেষ জজ আদালতে বদলি হয়। আদালতে হাজিরার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল।

    দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, মামলাগুলোর বিচার কার্যক্রম দ্রুত সম্পন্নের জন্য ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এগুলো অন্য আদালতে বদলির নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায়, গত এপ্রিল মাসে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এই মামলাগুলোর তদন্ত শেষে দুদক সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করে। তিন মামলার অভিযোগপত্রে আরও যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে আছেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও ১৬ জন।

    ২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লট সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। তদন্তে উঠে আসে—রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, প্রভাব খাটানো এবং নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। এই অভিযোগে দুদক ২০২৫ সালের ১০ মার্চ শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলার অভিযোগপত্র অনুমোদন দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    কোটি টাকার ঘুষ দাবি: ট্রাইব্যুনালকে ঘিরে বিতর্ক—স্বচ্ছ তদন্তের তাগিদ

    মার্চ 12, 2026
    আইন আদালত

    ই-জুডিশিয়ারি: ন্যায়বিচারে স্বচ্ছতা ও কার্যকরী ব্যবস্থাপনা

    মার্চ 12, 2026
    আইন আদালত

    জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.