Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন
    আইন আদালত

    জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন

    এফ. আর. ইমরানমার্চ 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদের টেবিলে উপস্থাপন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (১২ মার্চ) এসব অধ্যাদেশ সংসদের কার্যসূচির অংশ হিসেবে উত্থাপন করেন। আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এবং ২০২৬ সালের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর সময় স্পিকারের পদ শূন্য থাকায় রাষ্ট্রপতি সাময়িকভাবে সভাপতিত্বের দায়িত্ব দেন খন্দকার মোশাররফ হোসেনকে।

    পরবর্তীতে সংসদ সদস্যদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। পরে তাঁরা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। শপথ শেষে অধিবেশনের পরবর্তী অংশে নবনির্বাচিত স্পিকার সংসদের কার্যক্রম পরিচালনা করেন। দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আইনমন্ত্রী রাষ্ট্রপতির জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের পরবর্তী সিদ্ধান্তের জন্য এসব অধ্যাদেশ উপস্থাপন করা হয়।

    উত্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা সংক্রান্ত আইন সংশোধন। এছাড়া শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন এবং বিশেষ নিরাপত্তা বাহিনী সংক্রান্ত আইন সংশোধনের বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

    এ তালিকায় সরকারি চাকরি আইন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ব্যাংক ও গ্রামীণ ব্যাংক সম্পর্কিত বিধান, ভোটার তালিকা আইন এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভিন্ন সংশোধনী অধ্যাদেশও রয়েছে। পাশাপাশি জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, সিভিল কোর্টস এবং কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর সংশোধনের বিষয়েও একাধিক অধ্যাদেশ আনা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাবও এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে।

    সংসদের কার্যসূচিতে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দুটি বিশেষ অধ্যাদেশও অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ, ২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬।

    এর বাইরে মাইক্রোফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ গ্যাস, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত অধ্যাদেশও উত্থাপন করা হয়েছে। পাশাপাশি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস সংশোধন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন সংশোধন এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন সম্পর্কিত নতুন অধ্যাদেশও সংসদের সামনে উপস্থাপন করা হয়েছে। সংসদে উত্থাপিত এসব অধ্যাদেশ এখন সংসদের পরবর্তী আলোচনার মাধ্যমে অনুমোদন বা সংশোধনের প্রক্রিয়ায় যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সাংবাদিকদের বিচার—আইসিটির ভূমিকা কতটা যৌক্তিক?

    জুলাই 4, 2026
    আইন আদালত

    সহকারী কমিশনার, না নির্বাহী ম্যাজিস্ট্রেট—বিতর্কের আইনি বিশ্লেষণ

    জুলাই 4, 2026
    আইন আদালত

    ওকালতনামার অপব্যবহার: সইয়ের ফাঁদে জিম্মি বিচারপ্রার্থী

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.