Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সমন জারি বিলম্ব: মামলার দীর্ঘসূত্রতার কারণ
    আইন আদালত

    সমন জারি বিলম্ব: মামলার দীর্ঘসূত্রতার কারণ

    সিভি ডেস্কঅক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডেমরার বাসিন্দা মো. দীন ইসলাম, ৬৫ বছর বয়সী, ২০১০ সালে শরাফত আলীর কাছ থেকে সাড়ে সাত শতাংশ জমি কিনেন। কয়েক মাস ভোগদখলের পর ২০১১ সালে জানতে পারেন জমির কিছু অংশ ভুলে শরাফত আলীর নামে রেকর্ড হয়েছে।

    তিনি আইনজীবীর মাধ্যমে ঢাকা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২০১২ সালে রেকর্ড সংশোধনের মামলা করেন (মামলা নম্বর ২০৫/১২)।

    মামলাটি দাখিলের পর আদালত কয়েক দফা বিবাদী পক্ষকে সমন জারি করে তলব করেন। কিন্তু ১৩ বছর পেরিয়ে গেলেও সমন জারি না হওয়ায় বিচারকাজ শুরু হয়নি।

    অন্যদিকে, মোহাম্মদপুরের বাসিন্দা মোহাম্মদ আলম, বয়স ৭৮, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফিরে ১৯৯৪ সালে সেখানে ৮ শতাংশ জমি কেনেন। তিনি নিজের নামে নামজারি করে খাজনা-ট্যাক্স পরিশোধ করতে থাকেন। কিন্তু ২০১৭ সালে খাজনা পরিশোধের সময় জানতে পারেন, সিটি জরিপে ভূমি জরিপ কর্মকর্তাদের ভুলে তার দাগ অন্তর্ভুক্ত হয়নি।

    মোহাম্মদ আলম ২০১৭ সালে ঢাকার দ্বিতীয় যুগ্ম জজ আদালতে ঘোষণামূলক মামলা করেন (মামলা নম্বর ৯৩/২০১৭)।

    আইনজীবী মো. শাহিনুর রহমান জানান, দীর্ঘ আট বছরেও সমন জারি না হওয়ায় বিচার শুরু হয়নি। কয়েকদিন আগে আলম মারা গেছেন।

    দেওয়ানি আদালতের নেজারত শাখা ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে হাজার হাজার মামলা সমন জারি না হওয়ায় ঝুলে আছে। বছরের পর বছর পার হলেও সমন না জারি হওয়ায় বিচার শুরু হয় না।

    আইনজীবীরা জানান, দ্রুত সমন জারি করাতে জারিকারক ও স্টাফরা মোটা অঙ্কের অর্থ দাবি করে। সাধারণত ৩ হাজার থেকে ১০ হাজার টাকা লাগে। কিছু ক্ষেত্রে আরও বেশি। তদবির না করলে মামলাগুলো বছরের পর বছর আটকে থাকে। এছাড়া সমন হারিয়ে যাওয়া, বিবাদীর ঠিকানা না পাওয়া, বা জারিকারকের তদবিরে অবহেলার কারণে বিচার বিলম্ব হয়।

    আইনজীবী আবুল হাসনাত বলেন, “সমন জারিতে পদ্ধতিগতভাবে জটিলতা আছে। এখনো সমন তলবানা ফি মাত্র ১০ টাকা। ফলে সাভার-আশুলিয়া থেকে সমন জারি করতে জারিকারকের সারা দিন লাগে। বাড়তি খরচ না দিলে তারা আদালতে আসে না। পুরনো পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন।”

    গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট মো. আবুল খায়ের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “সিভিল মামলায় সমন জারিতে জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে বিচার দেরি হয়। যদি সমন সরাসরি জিপি অফিসে আসে, আমরা দ্রুত লিখিত জবাব দিতে পারি। তবে পাবলিক সমনের ক্ষেত্রে জারিকারকের অভাব ও দায়িত্বে অবহেলার কারণে বিলম্ব হয়। বিবাদীর ঠিকানা দূরে হলে তারা যেতে চান না। এজন্য আদালতকে জারিকারকদের প্রতি তাগাদা দিতে হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    ভুক্তভোগী যখন বিচারের কাঠগড়ায়; বিচারহীনতার যুগ

    আগস্ট 10, 2026
    আইন আদালত

    মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল

    আগস্ট 10, 2026
    আইন আদালত

    নিয়োগের পর নতুন শর্তে এমপিও বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট

    আগস্ট 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.