Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন ভূমি আইনে সাত দিনের মধ্যেই উদ্ধার হবে বেদখল জমি
    আইন আদালত

    নতুন ভূমি আইনে সাত দিনের মধ্যেই উদ্ধার হবে বেদখল জমি

    মনিরুজ্জামানঅক্টোবর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে দীর্ঘদিন ধরে জমি দখল ও বেদখল সংক্রান্ত জটিলতায় ভোগা প্রকৃত মালিকদের জন্য এসেছে আশার খবর। সরকার নতুন ভূমি আইন পাস করেছে, যার আওতায় এখন মাত্র সাত দিনের মধ্যেই জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ প্রশাসনের মাধ্যমে বেদখল জমি উদ্ধার করা যাবে।

    নতুন এই আইন কার্যকর হলে আর দীর্ঘ আদালত প্রক্রিয়ার ঝামেলায় পড়তে হবে না। জেলা প্রশাসকের দপ্তর থেকেই জমির মালিকরা সহজে তাদের দখল ফিরে পেতে পারবেন। জানা গেছে, ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় প্রশাসন ও আদালত একযোগে আইনটি বাস্তবায়নের কাজ শুরু করেছে।

    দ্রুত সমাধানের নতুন প্রক্রিয়া:

    আইনের ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির জমি জবরদখল হলে এবং তার কাছে মালিকানার বৈধ দলিল থাকলে, তিনি সরাসরি ডিসি অফিসে আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন। তদন্ত শেষে সাত দিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মালিককে তার জমির দখল ফিরিয়ে দেওয়া হবে। তবে তদন্ত প্রক্রিয়া জটিল হলে তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। দোষ প্রমাণিত হলে অবৈধ দখলদারদের দুই থেকে সাত বছর কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।

    আদালতের বিকল্প ব্যবস্থা:

    নতুন আইনে বলা হয়েছে, নির্দিষ্ট শ্রেণির জমি-বিরোধে এখন আর আদালতে মামলা করার প্রয়োজন হবে না। পরিবর্তে সরাসরি ডিসি অফিসে আবেদন করে সমাধান পাওয়া যাবে। এছাড়া, বাটোয়ারা (সম্পত্তি ভাগ-বণ্টন) সংক্রান্ত বিরোধে এখন থেকে লিগ্যাল এইড সেন্টার-এর মাধ্যমে বিনা খরচে সমাধান সম্ভব হবে। এতে ভাই-বোন বা ওয়ারিশদের মধ্যে জমি ভাগাভাগির বিরোধ দ্রুত নিষ্পত্তি করা যাবে।

    আইনের অপব্যবহার ঠেকাতে সরকার সতর্কতা জারি করেছে। ভুয়া মালিক বা জাল কাগজপত্র ব্যবহার করে কেউ যদি জমি দখল নিতে চায়, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন আইন বাস্তবায়িত হলে ভূমি দখল, দীর্ঘস্থায়ী মামলা ও প্রভাবশালীদের অনিয়মে জমি দখলের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তাদের মতে, প্রকৃত মালিকরা এখন থেকে আইনগত প্রক্রিয়া মেনে দ্রুত সম্পত্তি পুনরুদ্ধারের সুযোগ পাবেন—এটাই এই আইনের সবচেয়ে বড় সাফল্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নিম্ন আদালত পর্যবেক্ষণে হাইকোর্টের ১৩ বিচারপতি

    মে 2, 2026
    আইন আদালত

    সংশোধিত শ্রম আইন—অধিকার প্রতিষ্ঠা নাকি প্রতিশ্রুতির নতুন অধ্যায়?

    মে 2, 2026
    আইন আদালত

    ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.