Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের শ্রমনীতি এখন আন্তর্জাতিক মানের: শ্রম উপদেষ্টা
    আইন আদালত

    বাংলাদেশের শ্রমনীতি এখন আন্তর্জাতিক মানের: শ্রম উপদেষ্টা

    মনিরুজ্জামানঅক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করতে সম্প্রতি শ্রম আইন সংশোধন করেছে। এই সংশোধনীর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ১১ দফা সুপারিশ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক নির্ধারিত পথনকশা এবং ইউরোপীয় ইউনিয়নের অ্যাকশন প্ল্যান।

    ঢাকা সফররত জার্মান পার্লামেন্টের সদস্য বরিস মিজাটোভিকের সঙ্গে বৈঠকে তিনি এসব তথ্য জানান। বৈঠক গতকাল রোববার সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম, ঢাকায় জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত রুডিজার লোটজ, গবেষণা সহকারী ক্যাথরিন ব্যানেটেল এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শিশুশ্রম বন্ধে আইএলওর কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুস্বাক্ষর করেছে। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি কনভেনশন ১৫৫ ও ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর করা হয়েছে। এই তিনটি নতুন কনভেনশন অনুস্বাক্ষরের ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে স্বীকৃতি পেল।

    উপদেষ্টা বৈঠকে শ্রমিক অধিকার রক্ষা, শোভন কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জার্মান পার্লামেন্ট সদস্যদের মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতা ব্র্যান্ডগুলোকে অনুরোধ জানান, বাংলাদেশি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইউরোপীয় পার্লামেন্টে সক্রিয় ভূমিকা রাখার জন্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কর কমেছে, তবু কমেনি দাম—ভোক্তার স্বস্তি কোথায়?

    আগস্ট 31, 2026
    অর্থনীতি

    প্রিপেইড মিটারের ‘গোস্ট বিল’ নিয়ে যা বলল ডিপিডিসি

    আগস্ট 31, 2026
    অর্থনীতি

    জাহাজভাঙা শিল্পে ১০০ গ্রিন ইয়ার্ডের লক্ষ্য, বর্তমানে আছে ৩১টি

    আগস্ট 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.