Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাইকোর্ট ও আপিলের রেজিস্ট্রার পদে প্রশাসনিক রদবদল
    আইন আদালত

    হাইকোর্ট ও আপিলের রেজিস্ট্রার পদে প্রশাসনিক রদবদল

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ৩ ফেব্রুয়ারি গত(মঙ্গলবার) সুপ্রিম কোর্ট প্রশাসন প্রকাশ করেছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলা ও ট্রাইব্যুনালে কর্মরত একাধিক বিচারক ও কর্মকর্তাকে প্রেষণ ও বদলির মাধ্যমে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে প্রেষণ করা হয়েছে। এছাড়া, পঞ্চগড়ের নারী ও শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমান হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে নিযুক্ত হয়েছেন।

    অন্যদিকে, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে, রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

    বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আশিকুল খবির আপিল বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণ পেয়েছেন। বর্তমানে আপিল বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনরত মুহা. হাসানুজ্জামান ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলি হয়েছেন।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল রাখতে রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ। রেজিস্ট্রার পর্যায়ের এই পরিবর্তনের মাধ্যমে আদালতের বিচারিক ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হওয়ার আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে গণভোটসহ ১৬ অধ্যাদেশ

    এপ্রিল 2, 2026
    মতামত

    কেন ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন মানবাধিকার ক্ষুণ্ন করছে?

    এপ্রিল 2, 2026
    আইন আদালত

    সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন পদত্যাগ করেছেন

    এপ্রিল 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.