Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার
    আইন আদালত

    পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার

    মনিরুজ্জামানUpdated:ফেব্রুয়ারি 9, 2026ফেব্রুয়ারি 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

    আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি নাইমা হায়দার ৫ ফেব্রুয়ারি নিজস্ব স্বাক্ষরিত পত্রে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিষয়ে তদন্ত চলাকালীন তিনি পদত্যাগ করেছেন।

    নাইমা হায়দারকে জুলাই গণঅভ্যুত্থানের সময় অনিয়ম ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা রাখার অভিযোগে ছুটিতে পাঠানো হয়েছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত চলাকালীন তিনি পদত্যাগ করেছেন।

    তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের আরও তিনজন বিচারপতিকে অপসারণ করেছেন। ২০২৪ সালের ২৪ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল, এদের মধ্যে ৯ জন এখন দায়িত্বে নেই। কেউ বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কেউ অবসরে রয়েছেন। বাকি তিনজন পদে থাকলেও বেঞ্চে দায়িত্ব পালন করছেন না।

    চলতি মাসে বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত, এদের মধ্যে একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান, যিনি ইতোমধ্যেই পদত্যাগ করেছেন।

    বিচারপতি নাইমা হায়দার সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন শিক্ষায় অধ্যয়ন করেছেন এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, বার্কেল ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর আইন ডিগ্রি অর্জন করেছেন।

    ১৯৮৯ সালে তিনি জেলা আদালতে আইন পেশায় যোগ দেন। ১৯৯৩ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে এবং ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৬ জুন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

    তিনি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্রথম নারী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাঁকে এই পদে মনোনীত করেছিলেন। ১২ জানুয়ারি ২০২৩ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন এবং সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। 

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বাটোয়ারা মামলা—অঙ্কের ফাঁদে জমি দখলের খেলা

    এপ্রিল 29, 2026
    আইন আদালত

    মেয়াদ থাকা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ—কী বলে আইন ও সংবিধান?

    এপ্রিল 28, 2026
    আইন আদালত

    জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.