Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিচারকদের আইডি কার্ড আপডেট ও পুনঃইস্যু নিয়ে নতুন নির্দেশ
    আইন আদালত

    বিচারকদের আইডি কার্ড আপডেট ও পুনঃইস্যু নিয়ে নতুন নির্দেশ

    Najmus Sakibফেব্রুয়ারি 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের সার্ভিস আইডি কার্ড হালনাগাদ ও পুনঃইস্যু নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর হাইকোর্ট বিভাগের বিচার শাখা। প্রধান বিচারপতির সানুগ্রহ আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২৭ নভেম্বর জারি করা নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগীয় কর্মকর্তাদের সার্ভিস আইডি কার্ডের ছবি ও তথ্য হালনাগাদ এবং পুনঃইস্যুর আবেদন বছরে দুইবার নিষ্পত্তি করা হবে। এ জন্য সময় নির্ধারণ করা হয়েছে জানুয়ারি ও জুলাই মাস। একই বিষয় গত বছরের ৫ ফেব্রুয়ারির আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমেও পুনরায় জানানো হয়েছিল।

    সম্প্রতি দেখা যাচ্ছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের অনেক সদস্য পদোন্নতির মাধ্যমে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সিভিল জজসহ সমপর্যায়ের পদে উন্নীত হচ্ছেন।

    এ ছাড়া নতুনভাবে সিভিল জজ হিসেবে যোগদান করছেন অনেক কর্মকর্তা। আবার কারও কারও আইডি কার্ড নষ্ট বা হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। ফলে সার্ভিস আইডি কার্ড হালনাগাদ বা পুনঃইস্যুর প্রয়োজন দেখা দিচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইডি কার্ডের ছবি ও তথ্য হালনাগাদ বা পুনঃইস্যুর আবেদন অনলাইনে করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ সার্ভিস আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত লিংকে (https://tools.bdcourts.gov.bd/id_cards/home/login) প্রবেশ করে আবেদন জমা দিতে হবে।

    নতুনভাবে সিভিল জজ পদে যোগদানকারীদের সার্ভিস আইডি ও পাসওয়ার্ড সংগ্রহের জন্য হাইকোর্ট বিভাগের সিস্টেম এনালিস্ট কাজী পারভেজ আনোয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

    এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, সব জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সাংবাদিকদের বিচার—আইসিটির ভূমিকা কতটা যৌক্তিক?

    জুলাই 4, 2026
    আইন আদালত

    সহকারী কমিশনার, না নির্বাহী ম্যাজিস্ট্রেট—বিতর্কের আইনি বিশ্লেষণ

    জুলাই 4, 2026
    আইন আদালত

    ওকালতনামার অপব্যবহার: সইয়ের ফাঁদে জিম্মি বিচারপ্রার্থী

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.