Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বার কাউন্সিলে পিউপিলেজ (ইন্টিমেশন) ফরম পূরণ ও জমার প্রক্রিয়া
    আইন আদালত

    বার কাউন্সিলে পিউপিলেজ (ইন্টিমেশন) ফরম পূরণ ও জমার প্রক্রিয়া

    মনিরুজ্জামানমার্চ 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে আইনজীবী হিসেবে নিবন্ধন করতে প্রথম ধাপ হলো পিউপিলেজ ফরম পূরণ, যা হলো শিক্ষানবিশ হিসেবে কোনো সিনিয়র আইনজীবীর অধীনে কাজ শুরু করার চুক্তিপত্র। আইনাঙ্গনে এটি বার কাউন্সিল ইন্টিমেশন ফরম নামে পরিচিত।

    ফরমটি পূরণের প্রক্রিয়া নতুনদের কাছে কিছুটা জটিল মনে হতে পারে। তবে সতর্কতা ও ধৈর্য ধরে কাজ করলে প্রার্থী নিজেই ফরম সঠিকভাবে পূরণ করতে সক্ষম হন। আগে ফরমটি হাতে লিখে সরাসরি বার কাউন্সিল থেকে সংগ্রহ করতে হতো এবং পুরো প্রক্রিয়াটি ছিল ম্যানুয়াল। কিন্তু ২০২৩ সাল থেকে এটি সম্পূর্ণ অনলাইনে করা হচ্ছে। এখন প্রার্থী ফরম অনলাইনে পূরণ করার পর প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট করে বার কাউন্সিলে নিজে জমা দিতে পারেন বা ডাকযোগে পাঠাতে পারেন। নতুন এই প্রক্রিয়ায় সময় ও জটিলতা কমেছে, ফলে প্রার্থী সহজে এবং দ্রুত নিজেকে আইনজীবী হিসেবে নিবন্ধিত করতে পারছেন।

    অনলাইনে বার কাউন্সিল ইন্টিমেশন ফরম পূরণের ধাপ: বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলে ইন্টিমেশন ফরম পূরণ করার পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। প্রার্থীকে প্রথমে নির্ধারিত পোর্টালে প্রবেশ করতে হবে: http://bar.teletalk.com.bd/lower-court/registration/ লিংকে প্রবেশের পর Lower Court Registration অপশনে গিয়ে ফরম অনুযায়ী তথ্য ইনপুট করতে হবে।

    প্রয়োজনীয় কাগজপত্র: ফরম পূরণের সময় প্রার্থীর কাছে নিম্নলিখিত সনদ ও পরিচয়পত্র থাকা আবশ্যক:

    • এসএসসি সনদ
    • এইচএসসি সনদ
    • স্নাতক সনদ
    • স্নাতকোত্তর সনদ (যদি থাকে)
    • জাতীয় পরিচয়পত্র

    অনলাইনে দেওয়ার অতিরিক্ত তথ্য:

    • বিজ্ঞ সিনিয়র আইনজীবীর নাম
    • তিনি কোন বার অ্যাসোসিয়েশনের সদস্য
    • সিনিয়র আইনজীবীর বার কাউন্সিলে তালিকাভুক্তির তারিখ

    সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রার্থীকে সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে, যা নির্ধারিত সাইজ ও মেগাপিক্সেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

    প্রিন্ট, স্ট্যাম্প ও শিক্ষাগত সনদের সত্যায়ন: অনলাইন ইন্টিমেশন ফরম পূরণের পর প্রার্থীকে  পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করতে হবে। এরপর ফরম জমা দেওয়ার জন্য কিছু আনুষ্ঠানিক ধাপ অনুসরণ করতে হয়।

    প্রিন্ট ও স্ট্যাম্প সংক্রান্ত কাজ:

    • ফরমটি ৪টি কার্টিজ পেপারে প্রিন্ট করতে হবে।
    • ১০০ টাকার তিনটি স্ট্যাম্প (মোট ৩০০ টাকা) সংগ্রহ করতে হবে।
    • ফরমের এফিডেভিট অংশটি স্ট্যাম্পে এবং বাকি অংশ কার্টিজ পেপারে কালার প্রিন্ট করতে হবে।
    • স্ট্যাম্পগুলো নোটারি পাবলিকের মাধ্যমে নোটারি করাতে হবে।
    • ফরমের নির্দিষ্ট স্থানে প্রার্থী ও সিনিয়র আইনজীবীর স্বাক্ষর দিতে হবে।
    • সকল স্থানে তারিখ অবশ্যই একই রাখতে হবে।

    শিক্ষাগত সনদের সত্যায়ন: ফরমের শেষ পাতায় উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সব ডকুমেন্টের এক সেট ফটোকপি করতে হবে। প্রতিটি কপি অবশ্যই:

    • দশ বছর বা তার বেশি প্র্যাকটিসিং সিনিয়র আইনজীবী দ্বারা সত্যায়িত হতে হবে।
    • ইন্টিমেশন ফরমে উল্লেখিত সিনিয়র আইনজীবীই স্বাক্ষর করবেন।
    • ফরমের তারিখের সঙ্গে মিল রেখে সত্যায়নের তারিখ উল্লেখ করতে হবে।

    চূড়ান্ত জমা দেওয়ার ধাপ: সব কাগজপত্র প্রস্তুত হলে প্রার্থীকে নিম্নলিখিত কাগজপত্র একত্রিত করে এক সেট ফটোকপি করতে হবে:

    • প্রিন্টকৃত ফরম
    • শিক্ষাগত সনদের সত্যায়িত কপি
    • জাতীয় পরিচয়পত্রের কপি

    এরপর প্রার্থী বার কাউন্সিল অফিসে গিয়ে কাগজপত্র যাচাই করাতে হবে এবং মূল কপিগুলো জমা দিতে হবে। ফটোকপির সেটে রিসিভ সিল নিয়ে সংরক্ষণ করা আবশ্যক। চাইলে কাগজপত্র ডাকযোগেও পাঠানো যায়, তবে স্বশরীরে জমা দেওয়াই নিরাপদ এবং দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করে। রিসিভ করা কপিটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে রেজিস্ট্রেশন এবং পরীক্ষার প্রক্রিয়ায় এটি প্রয়োজন হবে।

    এইভাবে সম্পন্ন হয় বার কাউন্সিল পিউপিলেজ রেজিস্ট্রেশন বা ইন্টিমেশন জমা দেওয়ার প্রক্রিয়া, যা নতুন প্রার্থীদের আইনজীবী হওয়ার প্রথম আনুষ্ঠানিক ধাপ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বাটোয়ারা মামলা—অঙ্কের ফাঁদে জমি দখলের খেলা

    এপ্রিল 29, 2026
    আইন আদালত

    মেয়াদ থাকা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ—কী বলে আইন ও সংবিধান?

    এপ্রিল 28, 2026
    আইন আদালত

    জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.